বাড়িতে বসে অনলাইনে আয়ের উপায় সম্পর্কে জেনে নিয়ে আপনিও মাসে লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করতে পারেন। আজকের আইটিকেলে আমরা বাড়িতে বসে অনলাইনে আয়ের উপায় সম্পর্কে আদ্যোপান্ত আলোচনা করব। বর্তমানে আমরা তথ্যপ্রযুক্তি এমন যুগে এসে পৌঁছেছি যেখানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত আমরা অনলাইনে কানেক্টেড থাকি। অনলাইনে বৃথা সময় নষ্ট না করে অনলাইনে কানেকটেড থেকে আপনিও ঘরে বসে ক্ষুদ্র থেকে বৃহৎ অর্থে টাকা রোজগার করতে পারেন। অনলাইনে ঘরে বসে কি কি উপায়ে টাকা রোজগার করা যায় তা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আর্টিকেল। চলুন তাহলে জেনে আসি বাড়িতে বসে অনলাইনে আয়ের উপায়।
১) গ্রাফিকস ডিজাইন
বর্তমানে ঘরে ঘরে ডিজাইনার তৈরি হচ্ছে। চাকরির স্বল্পতার এই যুগে আপনি প্রতিযোগিতামূলক এই বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে। একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হওয়ার ক্ষেত্রে আপনাকে Adobe Photoshop বা Premiere Pro- আজকের মতো সফটওয়্যার গুলোতে দক্ষতা অর্জন করতে হবে। এই সফটওয়্যার গুলো ব্যবহার করে লোগো ডিজাইন, ব্যানার তৈরি, রেস্টুরেন্ট মেনু কার্ড তৈরি করতে পারেন যা ক্লায়েন্টের কাছে বিক্রি করে বিদেশী মুদ্রা অর্জন করা সম্ভব।
২) PTC ওয়েবসাইট থেকে ইনকাম
বিভিন্ন সাইট রয়েছে যেগুলোতে অ্যাডে ক্লিক করে টাকা ইনকাম করা যায়। এর মধ্যে অন্যতম সাইটগুলো হলো NeoBux, BuxP। এই সাইড গুলোতে পেইড-টু-ক্লিক (PTC) ওয়েবসাইট গুলিতে গিয়ে অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে টাকা রোজগার করতে পারবেন। বর্তমানে অনলাইনে ইনকাম করার জন্য PTC ওয়েবসাইট থেকে ইনকাম বেশ ভালো একটি মাধ্যম।
৩) সোশ্যাল মিডিয়ায় স্পনসরড প্রোডাক্ট প্রোমোট করে ইনকাম
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। এর মধ্যে অন্যতম একটি পেশা হলো স্পনসর্ড প্রোডাক্ট প্রমোট করে টাকা ইনকাম। এমন বেশ কিছু সংস্থা বা সার্ভিস রয়েছে যাদের প্রোডাক্ট আপনি যদি অনলাইনে প্রমোট করেন তাহলে সেই সমস্ত গুলো আপনাকে অর্থ দিয়ে থাকে। তবে প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনাকে ফেসবুক এবং instagram এ পরিচিত মুখ হতে হবে। পরিচিত মুখ না হলে ও প্রতিনিয়ত ফেসবুক এবং ইনস্টাগ্রামে ওই প্রোডাক্টগুলোর ছবি আপলোড করার মাধ্যমে আপনি বেশ ভালো রিভিউ পাবেন। এবং এই review পুঁজি করে আপনি মাসিক ভিত্তিতে টাকা ইনকাম করতে পারবেন।
৪) ভিডিও দেখে টাকা ইনকাম
বর্তমানে তরুণ সমাজের অনেকেই ভিডিও দেখে ঘরে বসে টাকা ইনকাম করছেন। তবে আপনি যদি এই বিষয়ে দক্ষ না হয়ে থাকেন তাহলে রিসার্চ ফার্ম Nielson-এর দ্বারস্থ হতে পারেন। এমনকি InboxDollars এর সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি এখানে রেফারেন্স প্রোভাইড করতে পারেন তাহলে এরা আপনাকে যে ভিডিও দেবে সে ভিডিওর ঘরে বসে দেখার মাধ্যমেই টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে শর্ট ভিডিও দেখে টাকা ইনকাম করা বেশ ভালো একটি ট্রেন্ডিং।
৫) ড্রপশিপিং ব্যবসা করে ইনকাম
আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ পণ্য না থাকলেও অনলাইনে যদি পণ্য বিক্রি করতে চান তাহলে ড্রপশিপিং ব্যবসাটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য। এই ব্যবসা করতে চাইলে Shopify বা WooCommerce এর মাধ্যমে সহজেই শুরু করতে পারবেন। বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে ড্রপশিপিং ব্যবসাটি দিন দিন জনপ্রিয়তা লাভ রাগ করে চলেছে।
৬) Youtube চ্যানেল খুলুন
বর্তমানে ঘরে ঘরে ইউটিউবার হিসেবে অনেকেই নিজের আত্মপ্রকাশ করছেন। সমস্ত বিশ্বের মানুষ Youtube ব্যবহার করে বিধায় এখানে ব্যবহারকারীর সংখ্যা অনেক। আপনি যে কোন একটি নির্দিষ্ট বিষয়ে বা মাল্টিপারপেল বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। আপনার ভিডিও যত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা ভাবে তত বেশি আপনার ইনকামের পরিমাণ বাড়তে থাকবে। ভ্রমণ ভিডিও, গেমিং ভিডিও, শিক্ষামূলক বিভিন্ন ভিডিও তৈরি করার মাধ্যমে Youtube চ্যানেল খুলে অর্থ উপার্জন করা সম্ভব।
৭) ব্লগিং করে টাকা ইনকাম
এখন অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে ব্লগিং করে টাকা ইনকাম করছে। আপনি চাইলে আপনার পছন্দের যে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারেন। আপনার যদি শুধুমাত্র রান্নার দক্ষতা থাকে তাহলে রান্নার ভিডিও ফেসবুকে আপলোড করে ও টাকা ইনকাম করা যায়। এছাড়া আপনি চাইলে গেমিং, আইটি সেক্টরের ভিডিও, শিক্ষামূলক বিভিন্ন ভিডিও ধারণ করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড দেওয়ার মাধ্যমে মাসিক ভিত্তিতে টাকা রোজগার করতে পারেন।
৮) কন্টেন্ট রাইটিং বা কপিরাইটিং করে টাকা ইনকাম
আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার জন্য কন্টেন রাইটিং বা কপিরাইট হতে পারে খুব সুন্দর একটি পেশা। কারণ এই পেশার মাধ্যমে আপনি ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার সুন্দর কিছু লেখা উপস্থাপন করে এবং প্রয়োজন অনুযায়ী গ্রাহককে আপনার লেখা পৌঁছে দেওয়ার মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।
৯) অনলাইন কোর্স তৈরি করে টাকা ইনকাম
প্রত্যেকটি মানুষ কোন না কোন বিষয়ে দক্ষ হয়ে থাকে। আপনার যে কাজটি করতে ভালো লাগে বা আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে ভিডিও তৈরি করে Udemy, Teachable, বা Skillshare- এর মাধ্যমে আপনি কোর্স বিক্রি করতে পারেন ঘরে বসে। এবং অনলাইনে অর্থ ইনকাম করার জন্য এটি বেশ ভালো একটি মাধ্যম।
১০) নতুন অ্যাপস ইনস্টল করে টাকা ইনকাম
অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনি ইন্সটল করে টাকা ইনকাম করতে পারবেন। তেমনই কিছু অ্যাপস এর নাম হলো Screen Lift, Fronto, Slidejoy, Ibotta, Sweatcoin। এই অ্যাপগুলো আপনি ইন্সটল করার মাধ্যমে রিওয়ার্ড এবং ক্যাশব্যাকও পেতে পারেন। যারা খুবই সহজ পদ্ধতিতে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে চান তারা অ্যাপস ইনস্টল এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুততর সময়ে অর্থ উপার্জন করতে পারেন।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা আপনাদের জন্য ঘরে বসে অনলাইনে আয়ের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা তাদের মূল্যবান সময় অনলাইনে বিনা কারণে নষ্ট করছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। যারা সম্পূর্ণ আর্টিকেল্ট পড়েছেন আশা করি তারা কোন কাজের মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তা নির্ধারণ করতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং এরকম তথ্য আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট কোনটি?
উঃ বাংলাদেশ অনলাইন প্লাটফর্মের মাধ্যমে টাকা ইনকাম করার সবচেয়ে ভালো সাইট হল upwork এবং ফাইবার। তবে দারাজে এফিলিয়েট পণ্য প্রচার করে কমিশন লাভ করা যায় যা বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট গুলোর মধ্যে অন্যতম হতে চলেছে।
২) মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়?
উঃ যারা কনটেন্ট রাইটিং এর কাজ করেন তারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। কিন্তু upwork বা ফাইবার এ যারা কাজ করেন অথবা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলো ব্যবহার করেন তারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না।
৩) গৃহিণীর জন্য ঘরে বসে সেরা কাজ কোনটি?
উঃ গৃহিণীর জন্য ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সহজ কাজ হলো রান্নার ভিডিও তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা। প্রতিনিয়ত রান্নার ভিডিও আপলোড করলে পেজের রিচ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন।