অতিরিক্ত ওজন সুস্থ থাকার অন্তরায়, তাই তো জেনে নিন ওজন কমানোর দ্রুত ও সহজ উপায় আজকের পোস্ট থেকে। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ধরন পাল্টে গেছে, সেহেতু অতিরিক্ত ওজন এখন বেশ সাধারণ একটি বিষয়। অতিরিক্ত ওজন শুধুমাত্র চলাফেরার সমস্যা নয়, বরং বিভিন্ন রোগ সৃষ্টির প্রধান কারণ। বর্তমানে পুরুষ এবং মহিলা উভয়ই দ্রুত ওজন বৃদ্ধির সমস্যায় আক্রান্ত। কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে মাত্র ৪ থেকে ৫ মাস অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলা সম্ভব। তবে যদি কারো এক মাসে ৫ কেজি বা তার বেশি ওজন কমানোর দরকার পরে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করে নিতে হবে। আজকের পোস্টে আমরা ওজন কমানোর দ্রুত ও সহজ উপায় (১ মাসে ৫ কেজি) ওজন কিভাবে কমাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
১) নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চা করুন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট বা তার চেয়ে কিছুটা বেশি সময় দ্রুত পায়ে হাঁটাচলা করার চেষ্টা করুন। শুধুমাত্র হাঁটো চলা ছাড়াও আপনি চাইলে যোগ ব্যায়াম, সাইকেল চালানো, সাঁতার কাটা, দৌড়ানো ইত্যাদি কাজগুলো করতে পারেন। তবে শরীরচর্চা বা ব্যায়াম করার সময় খেয়াল রাখতে হবে, এতে করে যেন আপনার ক্যালরি লস হয় এবং শারীরিক কসরত হয়। মনে রাখবেন ব্যায়াম করলে শুধুমাত্র ওজন কমে না বরং শরীরের মেটাবলিজম বাড়ে।
২) চিনি যুক্ত খাবার ও প্যাকেটজাত দ্রব্য পরিহার করুন
লেবু পানি, নারকেলের পানি, এবং তাজা ফলের রস প্রাকৃতিক উপায়ে তৈরি পানীয়। এই পানীয়গুলো পান করলে শরীরের ওজন বৃদ্ধি পায় না বরং শরীর সুস্থ থাকে। অপরদিকে চিনি যুক্ত বিভিন্ন খাবার এবং প্যাকেট জাত বিভিন্ন খাবার যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো খেলে খুব দ্রুত ওজন বৃদ্ধি পায়। তাই ওজন কমানোর সময় এই খাবারগুলো পুরোপুরি ভাবে এড়িয়ে চলুন। এই খাবারগুলোর পরিবর্তে কম ক্যালরিযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
৩) অল্প করে খাবার বারবার খান
একবারে বেশি খাবার খাওয়ার চেয়ে অল্প করে বারবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন দিনে একবার বেশি করে খাবার খাওয়ার চাইতে ৫-৬ বার অল্প অল্প করে ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করুন। বারবার অল্প করে খাবার খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় এবং দ্রুত ওজন কমাতে সহায়ক। তবে খাবার খাওয়ার সময় এমন কোন খাবার খাবে না যেটি আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে।
৪) গ্রিন টি পান করুন
গ্রিন টি তে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে যা দ্রুত ওজন কমাতে সহায়ক। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গ্রিন টি পান করুন। এছাড়া বিকালে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আরো একবার গ্রিন টি পান করার চেষ্টা করুন। দ্রুত ওজন কমানোর জন্য চাইলে গ্রিন টি এর সাথে লেবুর রস এবং আদার রস ব্যবহার করতে পারেন।
৫) সবুজ শাকসবজি এবং ফলমূল খান
সবুজ শাকসবজি এবং ফলমূলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন-এ, সি, এবং কে। এই প্রত্যেকটি ভিটামিন উপাদান আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ওজন কমাতেও সহায়ক। সবুজ শাকসবজি এবং ফলমূলের থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার শরীরকে সুস্থ রাখতে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। তাছাড়া এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে না ফলে এই খাবারগুলো খেলে কোনভাবেই ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না অথচ দীর্ঘ সময় আপনার খুদা লাগা থেকে আপনি বিরত থাকতে পারেন।
৬) খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন
খাবার গ্রহণের সময় খাবারের দিকে মনোযোগ দিন এবং অল্প পরিমানে খাবার খাওয়ার চেষ্টা করুন। খাবারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং মাছ মাংস রাখুন এবং ভাতের পরিমাণ কমিয়ে আনুন। সর্বোপরি মনে রাখবেন পেট ভরে খাওয়ার চেষ্টা করলে কখনোই ওজন কমবে না।
৭) স্ট্রেস ম্যানেজমেন্ট করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান
অতিরিক্ত চিন্তাভাবনা এবং পর্যাপ্ত ঘুমের অভাব আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। সুতরাং, অতিরিক্ত চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন, নিজের পছন্দের কাজ করুন, শরীর সক্রিয় রাখুন। শরীর যদি সক্রিয় থাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে রাতে।
৮) স্বাস্থ্যকর স্ন্যাকস খান
ক্ষুধা লাগলে স্নাক্স হিসেবে তেলে ভাজা খাবার বা প্যাকেট জাত দ্রব্য গ্রহণ করবেন না। বরং ক্ষুধা লাগলে বাদাম, ফল, এবং দই জাতীয় খাবার গুলো খাওয়ার চেষ্টা করুন। চাইলে স্ন্যাকস হিসেবে একটি ফল বা গ্রিন টি খাওয়ার চেষ্টা করতে পারেন।
৯) সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন
আপনার প্রতি বেলার খাবারে প্রোটিন, শাকসবজি, ফলমূল এবং হোল গ্রেইন যোগ করুন। প্লেটে পর্যাপ্ত পরিমাণে মাছ, সবজি, সালাদ রাখার চেষ্টা করুন। কারণ এই খাবারগুলো ক্ষুধা কমিয়ে আনে এবং দীর্ঘ সময় পেট ভরাক রাখতে সাহায্য করে।
১০) পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন
দ্রুত ওজন কমিয়ে আনার জন্য পর্যাপ্ত পানিপানের বিকল্প নেই। প্রতিদিন অন্তত ৩ লিটার পানি ধীরে ধীরে পান করার চেষ্টা করুন। যেকোনো খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করবেন এবং অল্প করে বারবার পানি খাওয়ার চেষ্টা করুন।
১১) হোল গ্রেইন খাবার খান
প্রতিবেলায় ভাতের পরিবর্তে ব্রাউন রাইস, ওটমিল, এবং সম্পূর্ণ গমের রুটি ইত্যাদি খেতে পারেন কারণ এগুলো ওজন কমাতে বেশ কার্যকর। হোল গ্রেইন খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার থাকার কারণে এগুলো হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থেকে যা ওজন কমাতে সহায়ক।
১২) সঠিক পরিমাণে প্রোটিন খান
প্রোটিন জাতীয় খাবার যেমন: মাছ, মাংস, ডাল, ছোলা, ডিম ইত্যাদি খাবার গ্রহণ করার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শরীরে প্রবেশ করলে অধিক খুদা লাগা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এবং এতে করে শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকবে। ফলে ধীরে ধীরে ওজন কমে আসবে।
১৩) হালকা গরম পানি পান করুন
যারা ডায়েট ছাড়াই ওজন কমাতে চাচ্ছেন তারা উষ্ণ গরম পানির সাথে লেবু এবং মধু যোগ করে পান করতে পারেন। এতে করে শরীরের টক্সিক উপাদান গুলো দূর হয় এবং ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে। তবে হালকা গরম পানি কোনোভাবেই খালি পেটে খাবেন না। এতে করে গ্যাস্ট্রিক বৃদ্ধি পায়।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক পাঠিকা, আজকের পোস্টে আমরা আপনাদের জন্য ওজন কমানোর দ্রুত ও সহজ উপায় এবং ১ মাসে ৫ কেজি ওজন কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা দ্রুত ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি। আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) দ্রুত ওজন কমানোর সেরা ব্যায়াম কি?
উঃ দ্রুত ওজন কমানোর জন্য দ্রুত হাঁটুন, সাইকেল চালান, দৌড়ান, যোগব্যায়াম করুন।
২) কি খেলে ওজন দ্রুত কমে?
উঃ গ্রিন টি, পেস্তা বাদাম, পর্যাপ্ত পরিমাণে পানি, ব্রকলি, অলিভ অয়েল, ডিম, জাম্বুরা ইত্যাদি খাবার ওজন কমাতে সাহায্য করে।
৩) পেটের মেদ কমানোর উপায় কি?
উঃ পেটের মেদ কমানোর জন্য দ্রুত খাওয়ার অভ্যাস বাদ দিন, মানসিক চাপ কমিয়ে আনুন, হালকা-পাতলা পেটের ব্যায়াম করুন, প্রতিবেলায় অল্প অল্প খাবার খাওয়ার চেষ্টা করুন।