দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির উপায় জানুন

আর্টিকেল এর সূচিপত্র

দুশ্চিন্তা ও হতাশা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত জীবনযাত্রা, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং অসংখ্য চাপ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে থাকে। ফলে আমরা অনেকেই দুশ্চিন্তা, হতাশা, অবসাদে ভুগি। কিন্তু ভালো খবর হলো, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেই কীভাবে দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি লাভ করা যায়।

কেন হয় দুশ্চিন্তা ও হতাশা? 

দুশ্চিন্তা ও হতাশার অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে:

জৈবিক কারণ: জিনগত কারণ, রাসায়নিক ভারসাম্যহীনতা। আমাদের দেহে থাকা কর্টিসোল হরমোনটি নিঃসৃত হয় অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, একে বলা হয় স্ট্রেস হরমোন বা মানসিক চাপ ও দুশ্চিন্তার হরমোন। সকালে ঘুম ভাঙার পর কর্টিসোলের পরিমাণ অনেক বেশি থাকে। কর্টিসোল অ্যাওয়েকিং রেসপন্স বা সিএআর এমন একটি ঘটনা, যার কারণে আমরা সবাই দুশ্চিন্তার মুখোমুখি হই। 

মানসিক কারণ: চাপ, হারানোর ভয়, অতিরিক্ত চিন্তা ইত্যাদি কারণে দুশ্চিন্তা হয়। আমরা যখন মানসিকভাবে সুস্থ না থাকি ঠিক তখনই মানসিক চাপের পরিমাণটা বেড়ে যায়। কাউকে হারিয়ে ফেলার যন্ত্রণা কিংবা কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানসিক চাপের কারণ হতে পারে।

সামাজিক কারণ: পারিবারিক সমস্যা, বন্ধুহীনতা, একাকিত্বের কারণে দুশ্চিন্তা ও হতাশার শিকার হই। পরিবারে কোনো সমস্যা কিংবা বন্ধুর সাথে কোন দ্বন্দ্ব দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। 

দুশ্চিন্তা ও হতাশার লক্ষণগুলি

হতাশার লক্ষণগুলি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এক একজন মানুষ একেক রকম দুশ্চিন্তায় ভোগেন। মানুষ ভেদে দুশ্চিন্তার ভিন্ন ভিন্ন লক্ষণ রয়েছে। সাধারণত লক্ষণগুলির মধ্যে রয়েছে:

  • ঘুমের সমস্যা
  • খাবারের অভ্যাসে পরিবর্তন
  • শারীরিক ক্লান্তি
  • একা থাকতে চাওয়া
  • আনন্দহীনতা
  • কাজে মনোযোগ না দেওয়া
  • চিন্তা করতে না পারা

কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে?

দুশ্চিন্তা ও হতাশা আমাদের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। এটি আমাদের পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন মানুষ যখন হতাশায় থাকেন তখন শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

মুক্তির পথ

দুশ্চিন্তা কিংবা হতাশা থেকে মুক্তি লাভ করা জরুরি। হতাশা থেকে মুক্তি লাভের অবশ্য অনেকগুলো উপায় রয়েছে। বিশেষ করে জীবনযাত্রার  মানের পরিবর্তন করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি লাভ  করা সম্ভব।

পেশাদার সাহায্য

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ: একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আপনার দুশ্চিন্তা ও হতাশার কারণগুলি বুঝতে এবং তা মোকাবিলা করার কৌশল শিখতে সাহায্য করতে পারেন। তাই যত দ্রুত সম্ভব একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।

থেরাপি: দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি লাভের জন্য থেরাপি হতে পারে অন্যতম একটি উপায়। বিভিন্ন ধরনের থেরাপি (যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি) দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করতে পারে।

জীবনযাত্রার পরিবর্তন

ব্যায়াম: ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিনিয়ত সকাল বিকাল ব্যায়াম করার মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করা সম্ভব।

সুষম খাদ্য: সুষম খাদ্য শরীরকে শক্তিশালী করে এবং মনকে প্রশান্ত রাখে। তাই তিন বেলা খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখা জরুরি।

পর্যাপ্ত ঘুম: পর্যাপ্ত ঘুম শরীরকে পুনর্জীবিত করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত।

প্রকৃতির সংস্পর্শে যাওয়া: প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভোরের স্নিগ্ধতায় কিংবা পড়ন্ত বিকেলে  প্রকৃতির সংস্পর্শে থাকা  মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।

সামাজিক সম্পর্ক

প্রিয়জনদের সাথে সময় কাটানো: পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একা না থেকে পরিবার পরিজনদের সাথে সময় কাটানো জরুরী। যা মন ও দেহকে প্রফুল্ল রাখে।

সামাজিক সম্পর্ক গড়ে তোলা: নতুন লোকদের সাথে পরিচয় করে নেওয়া এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলা মানসিক একাকিত্ব দূর করতে সাহায্য করে। মানুষের সাথে নতুন সম্পর্ক তৈরি করা উচিত।

স্বাস্থ্যকর অভ্যাস

সময়ের সঠিক ব্যবহার: কাজের চাপ কমাতে এবং সময়ের সদ্ব্যবহার করতে সময় ব্যবস্থাপনা জরুরি। নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করা মানসিক চাপ কে কমাতে সাহায্য করে।

কৃতজ্ঞতা: জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞ থাকা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। সারাদিনের ভালো কাজ করে মনে করে নিজেকে আনন্দ দেওয়া মানসিক চাপ দূর করার অন্যতম একটি উপায় হতে পারে।

হাসি: দুশ্চিন্তা ও হতাশা দূর করার জন্য হাসিখুশি থাকা আবশ্যক। হাসি মনকে প্রফুল্ল করে এবং চাপ কমাতে সাহায্য করে।

অন্যান্য উপায়

শখ গড়ে তোলা: শখের যে কোন বিষয় তৈরি করা কিংবা গড়ে তোলার জন্য মনকে সেখানে রাখা। কারণ মানুষের শখের বিষয়টির অন্যরকম অনুভূতি কাজ করে।

ইতিবাচক চিন্তাধারা: ইতিবাচক চিন্তাধারা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এবং দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করবে। যে কোন বিষয় ইতিবাচক চিন্তা করতে শিখুন। পজিটিভ চিন্তাভাবনা  মানসিক চাপ কমাতে সাহায্য করে ।

উপসংহার

দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখবেন, আপনি একা নন। অনেকেই এই সমস্যার সমাধান করেছেন এবং আপনিও করতে পারবেন। দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি লাভের জন্য সর্বপ্রথম আপনাকে মনোবল সঞ্চার করতে হবে। আলোচিত বিষয় গুলো অনুসরণ করতে পারলে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ সম্ভব।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com