ইংরেজিতে ভালো করার উপায় । ১০ টি গোপন কৌশল

আর্টিকেল এর সূচিপত্র

আগের চেয়ে এখন ইংরেজি শেখা বেশ সহজ এবং মজার। কিছু টিপস ফলো করলেই আপনি মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে ইংরেজিতে ভালো করতে পারবেন এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। এর মধ্যে অন্যতম উপায় গুলোর হল ইংরেজিতে নিউজ পেপার পড়তে হবে, ইংরেজি অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারেন, ইংরেজি নতুন নতুন শব্দ শেখার ট্রাই করতে হবে, ইত্যাদি। তবে ইংরেজিতে ভালো করার প্রধান উপায় হল আপনাকে ইংরেজি শেখার জন্য উৎসাহী হতে হবে। আজকের আর্টিকেলে আমরা ইংরেজিতে ভালো করার উপায় এবং ১০ টি গোপন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ইংরেজিতে ভালো করার উপায় গুলো জেনে আসা যাক।

ইংরেজিতে ভালো করার উপায়

ইংরেজিতে ভালো করার উপায় গুলোর নিচে তুলে ধরা হলো:

১) ইংরেজি নিউজপেপার পড়ুন 

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য সংবাদপত্র পড়া খুবই উপকারী। কারণ সংবাদপত্রে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখা থাকে, ফলে নিয়মিত নতুন নতুন শব্দ শেখা যায়। তাছাড়া নিয়মিত ইংরেজি নিউজ পেপার পড়ার মাধ্যমে কঠিন শব্দগুলোও আয়ত্তে আনা সহজ হয়ে ওঠে। নিউজপেপার পড়ার মাধ্যমে বিভিন্ন লেখার ধরণগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া নিজেকে বিভিন্ন বিষয়ে লেখার জন্য অনুপ্রাণিত করা যায়। তাছাড়া ইংরেজি নিউজ পেপার পড়ার মাধ্যমে লেখার মান উন্নত করার জন্য বিভিন্ন কৌশল শেখা যায়। ইংরেজি নিউজ পেপারের আরেকটি সুবিধা হল এখানে সংবাদপত্রে আধুনিক ভাষার ব্যবহার দেখা যায়। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভাষার পার্থক্য সমূহ বোঝা যায়।

২) Android App ব্যবহার করুন

আধুনিক সময়ে ইংরেজি শেখার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। সেগুলো হলো: 

  • অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে যেকোনো সময় এবং যেকোনো স্থানে বসেই ইংরেজি শেখা সম্ভব।
  • স্মার্টফোন থাকলেই অ্যাপের মাধ্যমে শেখা যায়, তাই আলাদাভাবে কোনো ডিভাইস বা বই বহন করার প্রয়োজন হয় না।
  • বেশিরভাগ অ্যাপেই কুইজ, গেম এবং অন্যান্য ইন্টারেক্টিভ লার্নিং পদ্ধতি ব্যবহার করা হয়, যা ইংরেজি শেখাকে আরও কার্যকর করে তোলে।
  • ভিডিও এবং অডিওর মাধ্যমে শেখার সুযোগ থাকে বিধায় উচ্চারণ এবং শোনার দক্ষতা আরও বৃদ্ধি পায়।
  •  প্রতিদিনের নতুন শব্দ শেখার জন্য বিভিন্ন অ্যাপে বিশেষ বিশেষ ফিচার থাকে।
  • বিভিন্ন অ্যাপে ব্যাকরণের বিভিন্ন নিয়ম সহজভাবে উপস্থাপন করা হয়। এতে শেখার দক্ষতা বাড়ে।

৩) ইংরেজিতে পাওয়া নতুন শব্দ নোট করুন 

ইংরেজিতে ভালো করার জন্য নতুন শব্দ নোট করার উপকারিতা অনেক। নিচে এর কয়েকটি প্রধান উপকারিতা উল্লেখ করা হলো।

নতুন শব্দ নোট করার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহার করার ক্ষমতা বাড়বে। শব্দগুলো লিখে রাখলে এবং নিয়মিত সেগুলো দেখলে,স্মৃতিশক্তি আরো উন্নত হবে। নতুন ইংরেজি শব্দ শেখার মাধ্যমে আপনার লেখার দক্ষতা বৃদ্ধি পাবে বহুলাংশে। নতুন ইংরেজি শব্দ শেখার ফলে কথোপকথনের সময় আপনি আরও দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। নতুন ইংরেজি শব্দ শেখার মাধ্যমে আপনার পড়ার দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

৪) ইংরেজি কমিউনিকেশন বাড়ান 

ইংরেজি কমিউনিকেশন বাড়ানোর অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে ইংরেজিতে ভালো করার জন্য। নিচে কয়েকটি উপকারিতা তুলে ধরা হলো:

ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়লে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ফলে সহজেই সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন। চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য ইংরেজি কমিউনিকেশন এর গুরুত্ব অপরিসীম। ইংরেজি কমিউনিকেশন বাড়ানোর জন্য বন্ধুদের সাথে আপনি যেসব বিষয়ে কথা বলতে আগ্রহী সেসব বিষয়গুলো ইংরেজিতে বলার চেষ্টা করুন। এছাড়া যে কোনো কথা যদি ইংরেজিতে হয় সেগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।

৫) শুধুমাত্র ইংরেজি Words না, Phrase ও শিখুন

ইংরেজিতে ভালো করার জন্য শুধুমাত্র ইংরেজি ওয়ার্ড না ইংরেজি phrase শেখার অনেক উপকারিতা রয়েছে। নিচে কয়েকটি উপকারিতা তুলে ধরা হলো:

phrase শেখার মাধ্যমে আপনি ইংরেজিতে স্বাভাবিক এবং সাবলীলভাবে সহজেই কথা বলতে পারবেন। কারণ phrase শেখার মাধ্যমে ভাষার গভীরতা বোঝা যায়। বিভিন্ন ক্ষেত্রে সঠিক phrase ব্যবহার করে বক্তব্যের স্পষ্টতা আরো বৃদ্ধি করা যায়। নতুন নতুন শব্দ শেখা এবং তাদের ব্যবহার সম্পর্কে ধারণা জন্মায় phrase শেখার মাধ্যমে। বিভিন্ন phrase ব্যবহার করে লেখার মান উন্নত করা যায়। তাছাড়া লেখাকে আরও আকর্ষণীয় এবং বোধগম্য করে তোলা যায়।

৬) ইংরেজি অনলাইন কোর্স করুন 

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য অনলাইন কোর্স করা একটি কার্যকর উপায়।  অনলাইন কোর্সের বিষয়টি যেকোনো স্থান থেকে এবং যেকোনো সময় করা যায়। এর ফলে, আপনি আপনার সময় অনুযায়ী কোর্সটি করতে পারেন।

যারা কর্মজীবী বা যারা বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তাদের জন্য অনলাইন কোর্স খুবই উপযোগী। অনেক অনলাইন প্ল্যাটফর্ম স্বল্প মূল্যে ইংরেজিতে কোর্স সরবরাহ করে, যা সবার জন্য শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে। বাংলাদেশে বিবিসি জানালা, টেন মিনিট স্কুল, ঘরে বসে স্পোকেন ইংলিশ, মুনজেরিন শহীদের বিভিন্ন কোর্স রয়েছে যাতে করে আপনি সহজেই ইংরেজি শিখতে পারেন।

৭) ইংরেজি সিনেমা দেখুন 

ইংরেজি সিনেমা দেখা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে একটি কার্যকর উপায় হতে পারে। সাবটাইটেল সহ ইংরেজি সিনেমা দেখার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইংরেজি উচ্চারণ শুনতে পাবেন। এতে আপনার শোনার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সঠিক উচ্চারণ শিখতে পারবেন। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে ইংরেজি শব্দ ব্যবহার করা যায়, তা সিনেমার মাধ্যমে জানতে পারবেন। এছাড়া ইংরেজি সিনেমা দেখার মাধ্যমে একঘেয়েমি দূর করে আনন্দ সহকারে ইংরেজি শিখতে পারবেন।

৮) ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন 

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য ইংরেজিতে কথা বলার গুরুত্ব অপরিসীম। কারণ ইংরেজিতে কথা বলার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ভুল বলার ভয় কাটিয়ে সাবলীলভাবে কথা বলতে পারবেন। শুধু ব্যাকরণ শিখে বা বই পড়ে ভাষা শেখার চেয়ে কথা বলার মাধ্যমে ভাষা শেখা উত্তম। কথা বলার মাধ্যমে উচ্চারণ স্পষ্ট হয় এবং শোনার দক্ষতা বাড়ে।

৯) প্রচুর ইংরেজি Vocabulary শিখুন 

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য vocabulary শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেকোনো ভাষায় কথা বলার জন্য পর্যাপ্ত শব্দ জানা আবশ্যক। শব্দভাণ্ডার জানা থাকলে আপনি সহজে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। ইংরেজি ভোকাবুলারি শিখার জন্য আপনি আধুনিক ই ডিকশনারি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে ডিকশনারি ও ব্যবহার করতে পারেন। ই ডিকশনারি থেকে অডিও আকারে ভোকাবুলারি শুনলে খুব সহজভাবে এটা উচ্চারণ করা যায়।

১০) গ্রামার মুখস্থ করার চেষ্টা করবেন না

ইংরেজিতে ভালো করার জন্য গ্রামার মুখস্থ করার চেষ্টা একেবারেই করা উচিত নয়। বরং ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া অনেক বেশি কার্যকরী। ইংরেজি ভাষা জানার জন্য গ্রামার জানার দরকার রয়েছে কিন্তু কোনভাবে গ্রামের মুখস্ত করে তার উপর ভিত্তি করে ইংরেজি ভাষার ব্যবহারিক প্রয়োগ করা কোনোভাবেই সম্ভব নয়। ছোটবেলায় আমরা যেভাবে মাতৃভাষা শিখেছি, সেভাবেই ইংরেজি শেখা উচিত। গ্রামার মুখস্থ না করেই ইংরেজি শোনা ও পড়ার মাধ্যমে ভাষার নিয়মগুলো আয়ত্ত করা যায়।

সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১) ইংরেজি চর্চা করার উপায় কী?

উঃ ইংরেজি চর্চা করার জন্য প্রচুর স্টাডি করুন, শব্দভাণ্ডার বৃদ্ধি করুন, ইংরেজিতে ভাবনা-চিন্তা করতে শুরু করুন।

২) ইংরেজি পড়ার দক্ষতা বাড়ানোর উপায়?

উঃ ইংরেজিতে পড়ার দক্ষতা বাড়ানোর জন্য এক পৃষ্ঠা পড়তে দুই মিনিট করে সময় নিন। এতে করে আপনার দ্রুত পড়ার অভ্যাস তৈরি হবে।

৩) কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায়?

উঃ ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজিতে চিন্তা করুন, অনলাইনে ইংরেজিতে কথা বলার পার্টনার বের করুন, ইংরেজি বলার ফাউন্ডেশন মজবুত করুন।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা ইংরেজিতে ভালো করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ইংরেজি শেখা নিয়ে যারা খুব বেশি উদ্বিগ্ন হয়ে আছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। আর্টিকেলটি যদি আপনাদের জন্য যথাযথ হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরো আর্টিকেল পড়তে ক্লিক করুন- পাঠক নিউজ

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com