সেরা ১০ টি এ্যাড নেটওয়ার্ক সম্পর্কে জানুন

আর্টিকেল এর সূচিপত্র

আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশের পাবলিশারদের জন্য এমন সেরা ১০ টি এ্যাড নেটওয়ার্ক যা ব্যবহারের ক্ষেত্রে খুবই দুর্দান্ত এবং অর্ধ পরিশোধের ক্ষেত্রেও বেশ সহজলভ্য। যেকোনো ব্লগার এর জন্য অ্যাড নেটওয়ার্ক বেশ গুরুত্বপূর্ণ। গুগল এডসেন্স এবং ইনস্ট্যান্ট আর্টিকেলসহ অনেক ভালো এক নেটওয়ার্ক রয়েছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে প্রয়োগ করতে পারেন। ব্লগিং করে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এবং এটি আপনার ওয়েবসাইটের ভিজিটরদের অভিজ্ঞতা কে কোনভাবে বাঁধাগ্রস্ত না করেই আপনাকে উপার্জনের সুযোগ করে দিবে। চলুন তাহলে দেরি না করে সেরা ১০ টি এ্যাড নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) Facebook Instant Article

সেরা ১০টি অ্যাড নেটওয়ার্কের মধ্যে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল অন্যতম। ওয়েবসাইটের ধীরগতিতে পেজ লোডিং হওয়ার সমস্যার সমাধান হিসেবে facebook instant article অ্যাড নেটওয়ার্কটি কার্যকর ভূমিকা পালন করে। এটি এমন একটি এ্যাড নেটওয়ার্ক যা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে কোন পোস্ট বা আর্টিকেল পড়ার জন্য পাঠককে আপনার ওয়েবসাইটে ঢুকতেই হবে না। আপনি যদি ওয়েবসাইটের আর্টিকেলগুলো ফেসবুকে শেয়ার করেন তাহলে পাঠক ওই লিংকে ক্লিক করলে সে ফেসবুকে থাকা অবস্থায়ই আর্টিকেল পড়তে পারবে। আর্টিকেলের মাঝে ফেসবুক বিভিন্ন এ্যাড শো করবে যার দ্বারা আপনার ইনকাম হবে। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে কমপক্ষে ১০০ ডলার জমা হলেই তা আপনার ব্যাংক একাউন্টে জমা হবে।

২) Media.net 

নতুন ব্লগারদের জন্য আরেকটি ভালো মানের এ্যাড নেটওয়ার্ক হলো media.net। মিডিয়া ডট নেট এর বিশেষত্ব হলো এটি প্রধানত কন্টেক্সটচুয়াল বিজ্ঞাপন নিয়ে কাজ করে থাকে। যা CPA,CPC এবং CPM প্রোগ্রামগুলোর ভিত্তিতে পরিচালিত হয়। media.net মূলত bing এবং yahoo কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এই অ্যাড নেটওয়ার্কের সব থেকে ভালো গুণ হচ্ছে এটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বিজ্ঞাপন তৈরি করে থাকে। যার ফলে একটি ওয়েবসাইটের রং ডিজাইন এবং অন্যান্য উপকরণের সাথে সম্পূর্ণ মিলে যায়। এর ফলে বিজ্ঞাপনে ক্লিক এবং ভিজিট এর সংখ্যা বাড়ে ফলে ইনকাম বাড়ে। আবার মিডিয়া ডট নেট এ ট্রাফিক টার্গেট কম থাকায় আপনার ওয়েবসাইটের ট্রাফিক টার্গেট যদি কম ও হয় তাহলেও আপনি এপ্লাই করতে পারবেন। আবার মিডিয়া ডটনেটে ১০০ ডলারের সর্বনিম্ন উইথড্র লিমিট থাকে।

৩) Google Adsense

আপনার ওয়েবসাইটের ভিজিটর যদি ১০০০০ হয় বা তার কম হয় তাহলে আপনি গুগল এডসেন্সে যুক্ত হতে পারবেন তবে এক্ষেত্রে ইনকাম বেশি হবে না। ভালো এ্যাড নেটওয়ার্কগুলোতে যুক্ত হওয়ার জন্য গুগল এডসেন্সের এপ্রুভাল পাওয়া জরুরি। গুগল এডসেন্সে আপনার একাউন্টে যদি কমপক্ষে ১০০ ডলার থাকে তাহলে আপনি সরাসরি ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন। ওয়েবসাইটে ভালো ট্রাফিক থাকলে মাসে ১০০ ডলার ইনকাম করা খুব কঠিন কিছু নয়।

৪) Infolinks

সেরা ১০ টি এড নেটওয়ার্কের মধ্যে infolinks অন্যতম। Infolinks পাবলিশার এবং বিজ্ঞাপন দাতাদের উভয়ের জন্যই বিজ্ঞাপন সমাধান সরবরাহ করে। infolinks বিভিন্ন অ্যাড ইউনিট যেমন InFold, InTag, InText, InFrame এবং InArticle অনুযায়ী বিজ্ঞাপন প্রদান করে থাকে। Infolinks টেক্সট এবং লিংকের সমন্বয়ে কাজ করে থাকে এবং ওয়েবসাইটের মধ্যে পন্যের লিংক এবং অন্যান্য ট্যাগ সমূহ প্রদর্শন করে থাকে। ব্যানার এ্যাডের সমস্যা সমাধানের নিমিত্তে infolinks কোন ছবি বা ব্যানার ছাড়াই শুধুমাত্র লিংক প্রদর্শনের মাধ্যমে পণ্যের প্রচারের উপায় বের করেছে। Ebay ফেসবুক এবং microsoft এর মত প্রতিষ্ঠানগুলো তাদের প্রচারণায় infolinks ব্যবহার করে। Infolinks নেটওয়ার্কে আপনার একাউন্টে কমপক্ষে ৫০ ডলার থাকলে আপনি তা উত্তোলন করার সুযোগ পাবেন।

৫) MGID

অন্যান্য অ্যাড নেটওয়ার্কের মতোই MGID কনটেক্টচুয়াল এ্যাড সার্ভ করে। ওয়েব সাইটে ভাল রকম ট্রাফিক থাকলে MGID ট্রাই করতে পারেন। MGID নিয়মিত ৩০০০ ইউনিক ভিজিটর আসে এরকম ওয়েবসাইটকে মনিটাইজ করে  MGID। তাছাড়া MGID নেটিভ বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে যার সুবিধা হচ্ছে ক্লিক পড়ার সম্ভাবনা অন্যান্য অ্যাডের তুলনায় অনেক বেশি। ওয়েবসাইটে দৈনিক ৩০০০ এবং মাসিক ৯০০০০ ইউনিক ট্রাফিক থাকলে MGID  ব্যবহার করে দেখতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল  MGID তে ২৪ ঘন্টার মধ্যেই পেমেন্ট নিশ্চিত হয়। একাউন্টে ১০০ ডলার হলেই আপনি পেপালের মাধ্যমে কিংবা ব্যাংক ট্রান্সফার করে টাকা তুলতে পারবেন। তবে প্রধান শর্ত হলো ব্যাংক ট্রান্সফারে সর্বনিম্ন ১০০০ ডলার থাকতে হবে।

৬) Revenuehits

Revenuehits একটি সিপিএনির্ভর অ্যাড নেটওয়ার্কিং সিস্টেম যা পাবলিশারদের কাজ সম্পন্ন হলেই পেমেন্ট জমা করে দেয়। প্রতিটি কাজের জন্যই ১০ থেকে ১০০ ডলার পর্যন্ত পেমেন্ট করা হয়। এটি অন্যান্য নেটওয়ার্ক গুলোর তুলনায় কোন ক্লিক বা ইম্প্রেশনের উপর নির্ভর করে অর্থ প্রদান করে না কিন্তু খুব উচ্চমানের CPA হার দেয়। গুগল এডসেন্সের মতোই revenuehits এর অ্যাড ফরমেটে ভিন্নতা রয়েছে যা একজন এডমিন তার ওয়েবসাইটে প্রয়োগ করে। এর প্রধান সুবিধা হল এটি তাৎক্ষণিকভাবেই এপ্রুভাল দিয়ে থাকে ফলে ওয়েবসাইটের ট্রাফিক কম নাকি বেশি তা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় না। Revenuehits এ ৫০ ডলার সর্বনিম্ন উইথড্র করা যায় এবং পেমেন্ট হচ্ছে payoneer, paypal এবং ব্যাংক ট্রান্সফার এর মধ্যে সীমাবদ্ধ।

৭) Popads

নতুন পাবলিশারদের জন্য Popads বিজ্ঞাপন প্রদর্শনের একটি সেরা প্ল্যাটফর্ম। Popads এ এপ্লাই করার সাথে সাথেই অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব। এটি অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কগুলির চেয়ে ভালো সিপিএম রেট প্রদান করে থাকে এবং ন্যূনতম কোন ট্রাফিকের প্রয়োজন হয় না। এটি শুধুমাত্র ব্লগ বা কন্টেন্ট ভিত্তিক ওয়েবসাইট নয় popads এ যে কোন ধরনের ওয়েবসাইট সাপোর্ট করে এবং মাত্র ৫ ডলার হলেই অর্থ উত্তোলন করা যায়। Popads payoneer এবং paypal এর পাশাপাশি অটো উত্তোলনের সুযোগ রয়েছে।

৮) Taboola

যেকোনো ধরনের কনটেন্টই Taboola অ্যাপ্রুভ করে। তবে taboola আর ছোট বা মাঝারি ধরনের ওয়েবসাইটের জন্য কোন ভাল এড নেটওয়ার্ক নয়। এখানে এপ্লাই করার জন্য আপনার ওয়েবসাইটের মিনিমাম মাসিক ভিজিটর ৫০০০০০ লাগবে। যা  দীর্ঘদিন ধরে পরিচালিত ওয়েবসাইট বা বড় ওয়েবসাইটগুলোর জন্য প্রযোজ্য। আপনার যদি অজস্র ভিজিটপ থাকে সেক্ষেত্রে ট্যাবুলা হতে পারে আপনার জন্য একটি উত্তম অ্যাড নেটওয়ার্ক সার্ভিস। এক্ষেত্রে payoneer এর মাধ্যমে ব্যালেন্স উইথড্র করা যায় এবং এতে কোন লিমিটেশন নেই, যা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক থেকে বেশ ভালো।

৯) Monumetric

Monumetric এর শর্ত হল মিনিমাম পেজ ভিউ ১০০০০ হতে হবে এবং গুগল এডসেন্সে একাউন্ট থাকতে হবে। এক্ষেত্রে পেইড ট্রাফিক ফেইক ট্রাফিক ব্যবহার নিষিদ্ধ। আপনার উচিত হবে ১০০০০ পেজ ভিউ থেকে ৫০০০০ সেশন পর্যন্ত অর্থাৎ ( ৬৫০০০ পেইজ ভিউ) পর্যন্ত মনোমেট্রিকে থাকা। অডিয়েন্স যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো থেকে হয় তাহলে Monumetric অ্যাড নেটওয়ার্ক টি ব্যবহার করা যথাযথ হবে। তবে এক্ষেত্রে গুগল এডসেন্সে অবশ্যই একটি একাউন্ট থাকতে হবে।

১০) Mediavine

৫০ হাজার সেশনের পর আপনার ওয়েবসাইটকে mediavine এ নিয়ে যেতে পারলে আপনার ওয়েবসাইট নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ mediavine হলো বেস্ট এ্যাড নেটওয়ার্ক।

শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ, যারা বর্তমান সময়ে ব্যবহৃত সেরা ১০ টি এ্যাড নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। এ্যাড নেটওয়ার্ক সম্পর্কিত যদি অন্য কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
2 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন
গৌতম কুমার
গৌতম কুমার
অতিথি
December 25, 2025 8:46 am

এগুলো তে Gold price in Bangladesh রিলেটেড সাইট মনিটাইজ করা কি সম্ভব??

ইকবাল হোসেন
ইকবাল হোসেন
অতিথি
Reply to  গৌতম কুমার
December 25, 2025 8:47 am

হ্যাঁ অবশ্যই সম্ভব

Copyright © 2024 PathokBD.com