জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন। Best 5 Plugin For WordPress

আর্টিকেল এর সূচিপত্র

জনপ্রিয় ৫টি প্লাগইন যা আপনার ওয়েবসাইটের জন্য কার্যকর। ওয়ার্ডপ্রেস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। বর্তমান পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হয় তার ৪৩.৪% ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি। আরো একটি মজার তথ্য হলো বর্তমানে প্রায় ৪৭৪ মিলিয়ন ওয়েবসাইট যা WordPress CMS ব্যবহার করে তৈরি। এটি ব্যবহার করা সহজ এবং এতে প্রচুর পরিমাণে ফ্রি এবং পেইড প্লাগইন রয়েছে যা আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বাড়িয়ে তুলবে। তবে এতগুলো প্লাগইনের মধ্যে থেকে সেরাগুলো বের করা কঠিন হতে পারে। তাই আজকের এই আর্টিকেলে, আমরা আপনাকে জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে বলব, যা আপনার ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয়।

১. Yoast SEO

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন
Yoast SEO

আমরা কম-বেশি অনেকই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুগল কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে যুক্ত করার জন্য সবচেয়ে সেরা একটি প্লাগইন হলো Yoast SEO। Yoast SEO হল একটি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) প্লাগইন যা আপনাকে আপনার ওয়েবসাইটের র‌্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করবে। এই প্লাগইনে আপনার আর্টিকেলে শিরোনাম, মেটা, ট্যাগ, কনটেন্ট, কিওয়ার্ড, কিওয়ার্ড ডেনসিটি, শব্দ সংখ্যা সহ অনেক বিষয় বিশ্লেষন এবং সমাধানের উপায় বলে দিবে। যার মাধ্যমে সহজেই আপনার কনটেন্ট এসইও করতে পারবেন।

  • XML সাইটম্যাপ তৈরি
  • এসইও বিশ্লেষণ এবং পরামর্শ প্রদান
  • কীওয়ার্ড অপ্টিমাইজেশন করা
  • অনুসন্ধান ফলাফল উপস্থিতি অপ্টিমাইজেশান
  • অভ্যন্তরীণ/বহিঃ লিঙ্ক বিশ্লেষণ
  • রিডএ্যাবিলিটি বিশ্লেষণ এবং পরামর্শ

২. WP Rocket

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন
WP Rocket

সবাই চাই ওয়েবসাইট হবে সুপার ফাস্ট। প্রতি ক্লিকে মোবাইল বা কম্পিউটারের মতো কাজ করবে। কিন্তু মজার ব্যাপার হলো আপনার ওয়েবসাইট তো সুপার ফাস্ট কাজ করে না। তাহলে করণীয় কি? হ্যাঁ করণীয় তো অবশ্যই আছে। এর জন্য আপনাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে যা WP Rocket। WP Rocket হল একটি ওয়েবসাইট পারফরম্যান্স অপ্টিমাইজেশন প্লাগইন, যা আপনার ওয়েবসাইটের লোডিং গতি বাড়াতে বাড়াবে বহুগুন। এটিতে ক্যাশিং, ছবি অপ্টিমাইজেশন সহ আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। প্লাগইনটি পেইড ভার্সন ব্যবহার করতে হবে। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি, জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন এর মধ্যে রকেট ব্যতিত ফ্রিতে অসংখ্য ফিচার নিয়ে ভিন্ন আরেকটি প্লাগইন রয়েছে। যা আমাদের পাঠক বিডি ওয়েবসাইটেও ব্যবহৃত হচ্ছে। ওয়েবসাইটকে সুপার ফাস্ট করার জন্য এমন একটি ফ্রি প্লাগইন হলো LiteSpeed Cache.

৩. WooCommerce

WooCommerce
WooCommerce

আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন? যার মাধ্যমে আপনি পণ্য বিক্রি করে লাভবান হতে পারবেন। তাহলে আপনার সবার প্রথমে প্রয়োজন হবে WooCommerce প্লাগইনটি। WooCommerce হল একটি ই-কমার্স প্লাগইন যা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি অনলাইন স্টোর তৈরি করে দিবে। এটিতে পণ্য ম্যানেজমেন্ট, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে সহজেই আপনার স্টোরটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয় এখনই আপনার বিজনেস শুরু করুন WooCommerce প্লাগইন এর মাধ্যমে।

৪. Elementor

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন
Elementor

আপনার কোনো কোডিং নলেজ নাই? কোনো প্রকার কোড জানেন না? কোনো সমস্যা নেই। আপনার জন্য রয়েছে ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরির অসাধারণ একটি প্লাগইন Elementor। এলিমেন্টর (Elementor) হল একটি পেইজ বিল্ডার প্লাগইন যা আপনাকে কোনও কোডিং জ্ঞান ছাড়াই সুন্দর এবং রেসপন্সিভ ওয়েবপেজ তৈরি করতে সহায়তা করবে। এটিতে একটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস, প্রচুর টেমপ্লেট এবং উইজেট অন্তর্ভুক্ত রয়েছে। যা দিয়ে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব। Elementor ব্যবহার করে কোডিং ছাড়া ৯০% ওয়েবসাইট তৈলি করে ফেলা সম্ভব। তবে মনে রাখতে হবে সব ফিচার ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে Elementor এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে যা Elementor Pro নামে পরিচিত। আপনি চাইলে ফ্রিতে ভিন্ন একটি প্লাগইন ব্যবহার করতে পারেন যা আপনাকে Elementor Pro এর সব সুবিধা প্রদান করবে। সেটি হলো Pro Elements যা হুবহু এলিমেন্টর প্রো এর মতো কাজ করবে এবং সব ফিচার অনলক করে দিবে।

৫. All in One Security

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন

All In One সিকিউরিটি প্লাগইনটি সর্বদা জনপ্রিয়তার শীর্ষে প্রতিযোগিতা করে, কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে, কোনও আপসেল ছাড়াই। এটি তাদের জন্য খুবই কার্যকর যারা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সম্পর্কে ভালোভাবে জানে না। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন হল: এটা কি কাজ করে? কারণ একটি প্লাগইনের মেইন কাজ হলো ওয়েবসাইটের সিকুয়েরিটি নিশ্চিত করা। একটি ওয়েবসাইটের জন্য স্বাভাবিক যে নিরাপত্তা দরকার তার সবকিছু রয়েছে অল ইন ওয়ান প্লাগইনের মধ্যে। অন্য সকল নিরাপত্তা প্লাগইনের মধ্যে অন্যতম স্থানে থাকবে এটি। এর ডিজাইন ও ব্যবহার ইন্টারফেস খুব সহজ। তাই যে কেউ সহজেই ইনস্টল করে ব্যবহার করতে পারবে।

  • শক্তিশালী নিরাপত্তা ফায়ারওয়াল প্রদান করে
  • কোনো ফাইল পরিবর্তন সনাক্তকরণের জন্য স্ক্যানার রয়েছে
  • পাসওয়ার্ড টুল রয়েছে যা দিয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
  • “ব্রুট ফোর্স লগইন অ্যাটাক” থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবে।
  • বিশেষ ক্ষেত্রে এক বা একাধিক IP ঠিকানাকে সাদা তালিকাভুক্ত করার ক্ষমতা।
  • সমস্ত লগইন/লগআউট তথ্য ট্র্যাক করে সম্পূর্ণ অ্যাকাউন্ট কার্যকলাপ নিরীক্ষণ করে।

উপসংহার:

এই ৫টি প্লাগইন হল ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইটের জন্য সেরাদের থেকে সেরা কিছু। ওয়েবসাইটের উপর ভিত্তি করে প্লাগইন ৫টি ব্যবহার করার ফলে আপনি তৈরি করতে পারেন সেটা একটি ওয়েবসাইট। আপনার চাহিদা এবং বাজেটের জন্য সেরা প্লাগইনগুলি খুঁজে পেতে আরো অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, নিয়মিত আপনার প্লাগইনগুলি আপডেট রাখা গুরুত্বপূর্ণ। যাতে আপনি সর্বশেষ নিরাপত্তা এবং বৈশিষ্ট্যগুলি উপভোগ করতে পারেন। প্লাগইন আপডেট না করলে সিকুয়েরিটি জনিত সমস্যা ভূগতে পারেন। তাই অবশ্যই আপ টু ডেট থাকতে হবে।

আজকের আর্টিকেলে এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকে, নতুন একটি আর্টিকেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাঠক বিডির পাঠক হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
1 মতামত
মতামত
নতুন পুরাতন
টেক বিডি
টেক বিডি
অতিথি
June 12, 2024 9:07 pm
Ratting :
     

ভালো লাগলো। খুব ভালো কিছু শেয়ার করলেন। প্লাগিন গুলো আসলেই অত্যাবশ্যকীয়।

Copyright © 2024 PathokBD.com