প্যাসিভ ইনকাম শব্দটির সাথে অনেকে পরিচিত নই। আবার অনেকে প্যাসিভ ইনকাম করতেছি। তারমানে আমরা যারা প্যাসিভ ইনকাম করতেছি তারা জানি প্যাসিভ ইনকাম কি। সুতরাং আজকের ব্লগ টি তাদের জন্য যারা জানেনা প্যাসিভ ইনকাম কি। আজকের এই ব্লগে প্যাসিভ ইনকাম নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্যাসিভ ইনকাম করার সেরা ৫ টি উপায় শেয়ার করব।
ইনকাম মূলত দুই ধরনের। যথাঃ
- একটিভ ইনকাম
- প্যাসিভ ইনকাম
একটিভ ইনকাম কি?
একটিভ ইনকাম হচ্ছে আপনি যদি কাজ করেন তাহলে ইনকাম হবে। কাজ না করলে ইনকাম হবে না। আপনি যতক্ষণ কাজ করবেন, পরিশ্রম করবেন, সময় দিবেন ততক্ষণ আপনার আয় হবে। ধরুন, আপনি ব্যস্ততার কারণে কাজ করতে পারলেন না কিংবা আপনি অসুস্থ রয়েছেন তাহলে আপনার ইনকাম বন্ধ হয়ে ইনকাম শূন্য থাকবে। সুতরাং বলা যায় একটিভ ইনকাম হচ্ছে এমন একটি ইনকাম যেখানে আপনি কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। যা আপনার কাজ, সময়, শ্রম এবং দক্ষতার উপর নির্ভর করবে।
প্যাসিভ ইনকাম কি?
দেখুন, অনেকে চাকরি করি কিংবা পড়াশোনা করি কিন্তু এর পাশাপাশি যদি আমাদের উপার্জনের আরেকটি মাধ্যম থাকে তাহলে কতই না ভালো হয়। প্যাসিভ ইনকাম হলো এমনই একটি আয়ের উৎস যেখানে আপনি নিয়মিত সময় দেওয়া অথবা কাজ না করার পরেও অর্থ উপার্জন করতে পারবেন। আপনি কোন একটি প্যাসিভ ইনকাম প্লাটফর্মে সুন্দর কিছু কাজ করে রাখলে মাসের পর মাস সেখান থেকে ইনকাম হবে। সঠিক গাইডলাইন অনুসরণ করে আপনি যদি মার্কেটপ্লেসে কাজ করে থাকেন তাহলে প্রতি মাসে হাজার হাজার টাকা প্যাসিভ ইনকাম করা সম্ভব।
তাহলে সারাংশ দাঁড়ায় এই যে, প্যাসিভ ইনকাম হলো আপনার অবর্তমানে কিংবা একটিভ কাজের বিপরীতে কোন একটি উৎস থেকে ইনকাম করা। অন্যভাবে বলা যায়- প্যাসিভ ইনকাম হলো এমন একটি আয়ের উৎস যেখানে আপনি একবার কাজ করলে পরবর্তীতে অবিরত সেখান থেকে ইনকাম আসতে থাকবে।
উদাহরণস্বরূপ- আপনি একজন আর্টিকেল লেখক। এখন আপনি যদি একটি ব্লগ সাইট খুলে সেখানে আপনার আর্টিকেলগুলো পাবলিশ করে রাখেন এবং গুগল এডসেন্স কিংবা কোন এড কোম্পানির অ্যাড আপনার ওয়েবসাইটে যুক্ত থাকে তবে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এটা এক মাস/দুই মাস কিংবা এক বছরের জন্য নয়, আপনি সারা জীবন এখান থেকে উপার্জন করতে পারবেন।
অন্য আরেকটি উদাহরণ দেয়া যায়- যেমন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তবে আপনার নিজের করা গ্রাফিক্স ডিজাইনগুলো বিভিন্ন ওয়েবসাইটে যখন আপলোড করে রাখবেন, সেখান থেকে মানুষ টাকার বিনিময় আপনার ডিজাইনগুলো কিনে নিতে পারবে। অথবা অনেক মাইক্রো স্টক সাইট রয়েছে যেখানে আপনি আপনার ডিজাইন আপলোড করে রাখলে মানুষ যখন ফ্রি অথবা টাকার বিনিময় ডাউনলোড করবে তখন সেখান থেকে টাকা পাবেন।
ছাত্রজীবনে ইনকাম করার সহজ ১০ টি উপায় |
প্যাসিভ ইনকাম এর গুরুত্ব
জীবনধারণের জন্য টাকার গুরুত্ব অপরিসীম। জীবনে টাকার প্রয়োজন নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শূন্য পকেটে আপনাকে কেউ মূল্য দিবে না। বাংলায় একটি প্রবাদ আছে- তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। ঠিক তেমনি আপনার মাথায় যদি তেল না থাকে, সরাসরি বলা যায় আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনাকে এই সমাজ মূল্য দিবে না, মানুষ আপনাকে মূল্য দিবে না। সুতরাং আপনি নির্দিষ্ট সময় সুন্দর কিছু কাজ করে সাজিয়ে রাখবেন এবং পরবর্তী সময় আপনার সেই কাজগুলো থেকে প্রতিমাসে খুব ভালো একটা রেভিনিউ বা ইনকাম আসবে। যা আপনার ভবিষ্যৎকে সুখময় করে তুলবে।
প্যাসিভ ইনকাম করার উপায়
প্যাসিভ ইনকামের অনেক উপায় রয়েছে। তবে আমরা আপনাদের জন্য আজকে সেরা ৫ টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি।
১। ব্লগিং বা আর্টিকেল রাইটিং
ইনকামের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হলো ব্লগিং বা আর্টিকেল রাইটিং। আপনি যদি লেখালেখি করতে পারেন। আপনার যদি লেখালেখি করার অভ্যাস থাকে তাহলে আপনি ব্লগিং করে প্রতি মাসে খুব ভালো ইনকাম করতে পারবেন। একটি ব্লগ ওয়েবসাইট খুলে আপনি সেখানে যদি নির্দিষ্ট কোন টপিক বা মাল্টিপল টপিক বা নিশ সিলেক্ট করে নিয়মিত লেখালেখি করেন। তারপর google এ এডসেন্সের জন্য এপ্লাই করেন। তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যে আর্টিকেলগুলো লিখে রাখবেন বা প্রকাশ করবেন, পরবর্তী সময় যতদিন পর্যন্ত আপনার আর্টিকেল গুলো মানুষ পড়বে। ততদিন পর্যন্ত আপনার ইনকাম জেনারেট হবে।
এআই ছবি দিয়ে টাকা ইনকাম |
২। ই-বুক বিক্রি
আপনি লেখালেখি করার মাধ্যমে শুধু আর্টিকেল প্রকাশ করা নয় বরং ই-বুক আকারে আপনার লেখা গুলো বিক্রি করতে পারবেন। বর্তমানে অনেক ই-বুক সেলিং ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার প্রকাশিত ছোট বইগুলো ই-বুক আকারে বিক্রি করে ইনকাম করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি যদি খুব ভালো লিখতে না পারেন কিংবা আপনার লেখা যদি খুব বাজে হয় তাহলে আপনার প্রকাশিত ই-বুকটি সেল হওয়ার কোন সম্ভাবনা নাই।
৩। ছবি অথবা ভিডিও বিক্রি
আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার কিংবা একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে ইনকামের বড় একটি সুযোগ। অনলাইনে ছবি বিক্রি করে আপনি খুব বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। অথবা আপনি যদি খুব ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার ডিজাইনকৃত ফাইলগুলো আপনি মাইক্রো স্টক ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন এবং প্রতি মাসে ২০-৩০ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি যদি খুব ভালো ভিডিও করতে পারেন বা ভিডিও চিত্র ধারণ করতে পারেন তাহলে আপনার ভিডিও ফুটেজ গুলো আপনি বিক্রি করতে পারবেন।
মাইক্রো স্টক ওয়েবসাইট গুলোতে আপনি যদি তাদের নিয়ম মেনে আপনার ডিজাইন/ছবি গুলো আপলোড করে রাখেন। আপনি যত বেশি ভালো ডিজাইন প্রোভাইড করতে পারবেন এবং যত বেশি ডাউনলোড হবে দিনের পর দিন আপনার ইনকাম তত বাড়তে থাকবে।
নিম্নে এইরকম কিছু ওয়েবসাইটের তালিকা তুলে ধরা হলো।
- Freepik
- Shutterstock
- Alarmy
- Vecteezy
- Adobe
- Istock
বিস্ময়কর ৫ টি ওয়েবসাইট যা আপনাকে মুগ্ধ করবে |
৪। ইউটিউব কনটেন্ট তৈরি
ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া হল ইউটিউব। বর্তমান বিশ্বে ভিডিও শেয়ারিং এর জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম এটি। ইউটিউবিং করার মাধ্যমে কিংবা ইউটিউব এ কনটেন্ট আপলোড করার মাধ্যমে অনেকেই প্যাসিভ ইনকাম করতেছেন। আপনি যদি খুব ভালো কনটেন্ট তৈরি করতে পারেন অথবা আপনি যদি কনটেন্ট নির্মাতা হয়ে থাকেন আপনার কনটেন্ট গুলো ইউটিউবে শেয়ার করার মাধ্যমে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এমনকি আপনার এই কনটেন্ট গুলো দিনের পর দিন যত মানুষ দেখবে ততদিন ধরে আপনি এখান থেকে ইনকাম পাবেন।
৫। মোবাইল অ্যাপ তৈরি
দেখুন, আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোনে অসংখ্য অ্যাপস ব্যবহার করি। প্রকৃতপক্ষে এই সফটওয়্যার বা অ্যাপস গুলো নিজে নিজে তৈরি হয়নি বরং কেউ না কেউ এগুলোকে তৈরি করেছে। আপনি যদি মোবাইল অ্যাপ ডেভলপার হতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা সহ আপনার মোবাইল অ্যাপসে বিভিন্ন এড কোম্পানির এড দেখিয়ে প্রচুর পরিমাণ প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার অ্যাপসটি যতদিন মানুষ ব্যবহার করবে ততদিন ইনকাম হবে এবং প্রতিনিয়ত যত ইউজার বাড়বে ইনকাম তত বাড়বে।
প্রিয় পাঠক, আজকের ব্লগটি এই পর্যন্ত। আমাদের আজকের ব্লগটি নিয়ে আপনার গুরুত্বপুর্ণ মতামত জানাতে ভুলবেন না। পাঠক বিডির সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।
প্যাসিভ ইনকাম নিয়ে খুব সুন্দর লিখছেন। ধন্যবাদ