কৃষিতে ফলন বৃদ্ধি, উদ্যান পালন এবং জলজ চাষে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তাকেই কৃষি প্রযুক্তি বলা হয়। আরো সহজ ভাবে বলতে গেলে, ফলন বাড়ানো, কাজের দক্ষতা বৃদ্ধি করা এবং কৃষিতে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তাকেই কৃষি প্রযুক্তি বলে। প্রাক্তন যুগ থেকে কৃষিতে যেসব যন্ত্রপাতির ব্যবহৃত হতো সে সব পরিবর্তন হতে হতে ট্রাক্টর, হারভেস্টার, ড্রোন, সেন্সর ইত্যাদি ব্যবহার করে বর্তমানে কৃষি কাজ সম্পাদন করা হচ্ছে। তাছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ, জলসেচ ব্যবস্থাপনা, এবং বাজার বিশ্লেষণের জন্যে। উচ্চ ফলন নিশ্চিত করার জন্য, কম খরচে অধিক ফসল উৎপাদনের জন্য, পরিবেশের ক্ষতিসাধন না করে ফসল উৎপাদনের জন্য কৃষি প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আইটিকেলে আমরা কৃষি প্রযুক্তি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বাড়তি জনসংখ্যার খাবারের চাহিদা পূরণ করার জন্য কৃষি পণ্য উৎপাদনে নতুন কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে কৃষি ক্ষেত্রে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় তার প্রধান লক্ষ্য হচ্ছে:
- কৃষি প্রযুক্তিতে অবশ্যই নতুনত্ব থাকবে,
- প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি পণ্যের অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে,
- কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে খরচ কম হবে এবং লাভ বেশি হবে,
- কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে অবশ্যই সময়ের সাশ্রয় হবে,
- কৃষিকাজ আগের তুলনায় সহজ হবে।
বর্তমানে ফসল উৎপাদন করা ছাড়াও বসতবাড়িতে বৃক্ষ রোপনের জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। জমিতে চাষ না দিয়েও প্রযুক্তি ব্যবহার করে শূন্য চাষে ভুট্টা উৎপাদন করা সম্ভব। ফসলের মাঠে বীজ বপন করার জন্য বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ফসলের জমিতে পানি সরবরাহ করার জন্য আধুনিক সেচ প্রযুক্তি হিসেবে বারি পাম্প ব্যবহার করা হচ্ছে।
আধুনিক কৃষি প্রযুক্তির নাম
ফসলের বীজ বপন করা থেকে শুরু করে ফসল মাড়াই করে ঘরে তোলা পর্যন্ত বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কয়েকটি প্রযুক্তির নাম নিচে তুলে ধরা হলো:
- থ্রেসার,
- ট্রাক্টর,
- হারভেস্টার,
- পাওয়ার টিলার,
- ব্যাচ ড্রায়ার,
- সেচ পাম্প,
- রিপার,
- স্প্রেয়ার,
বর্তমান সময়ের কৃষিতে দ্রুততম সময়ের মধ্যে ফসল উৎপাদন করার জন্য উপরিউক্ত প্রযুক্তি গুলো ব্যবহার করা হচ্ছে।
কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার
কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি হিসেবে বেশ কয়েকটি প্রযুক্তির ব্যবহার আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করছি। নিচে কয়েকটি কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
১) জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম
ভূ-চিত্রের সাহায্যে জমির গুণাগুণ, মাটির ধরন, জলের উৎস ইত্যাদি সম্পর্কে বিশ্লেষণ করার জন্য জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে ফসলের জমিতে ফসলের উপযোগী জমি নির্বাচন, সেচ ব্যবস্থাপনা, জমির উর্বরতা বাড়ানোর পরিকল্পনা করা ইত্যাদির সব গ্রহণ করার জন্য জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
২) থ্রেসার
কৃষির এক বিস্ময়কর যন্ত্র থ্রেসার যা কৃষিকাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক যন্ত্র। এটি ধান, গমসহ বিভিন্ন শস্যের শস্যদানা থেকে খড় ছাড়ানোর কাজে ব্যবহৃত হয়। থ্রেসারের সাহায্যে খুব কম সময়ে অনেক পরিমাণ শস্য প্রক্রিয়াকরণ করা যায়। এটি কৃষকদের কাজের বোঝা অনেক কমিয়ে দিয়েছে এবং শস্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি করেছে। থ্রেসারের বিভিন্ন আকার ও মডেল বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে এবং এটি কৃষি কাজে একটি অপরিহার্য যন্ত্র হিসেবে পরিচিতি লাভ করছে দিন দিন।
থ্রেসার এর সুবিধা গুলো হল:
- কম সময়ে বেশি কাজ করা যায়
- শ্রম সাশ্রয়ী,
- শস্যের ক্ষতি কম হয়,
- উৎপাদন বৃদ্ধি করে।
৩) হারভেস্টার
হারভেস্টার হলো একটি আধুনিক কৃষি যন্ত্র যা ফসল কাটা, মাড়াই এবং ঝাড়াই সহ একাধিক কাজ একসঙ্গে করা যায়। এই মেশিনটি কৃষিকাজকে দ্রুত ও সহজ করে তুলেছে। হারভেস্টার ব্যবহারের ফলে শ্রম এবং খরচ কমে, সময় বাঁচে এবং উৎপাদন বৃদ্ধি পায়। বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে হারভেস্টারের ব্যবহার দিন দিন বাড়ছে। হারভেস্টার ব্যবহারের কিছু সুবিধা নিচে দেওয়া হল:
- হাতে ফসল কাটার তুলনায় অনেক কম সময়ে ফসল কাটা সম্ভব।
- কম শ্রমিকের সাহায্যে বেশি কাজ করা যায়।
- কম সময়ে বেশি ফসল কাটা যায় যা খরচ এবং শ্রম দুটোই বাঁচায়।
- হাতে ফসল কাটলে অনেক সময় ফসলের ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে হারভেস্টারের মাধ্যমে ফসল কাটার সময় তুলনামূলক ক্ষতি কম হয়।
৪) পাওয়ার টিলার
পাওয়ার টিলার হল কৃষিকাজে ব্যবহৃত একটি যন্ত্র যা মাটি চাষ করার কাজকে সহজ করে। এটি একটি ছোট ট্রাক্টরের মতো, কিন্তু আকারে ছোট এবং হালকা। পাওয়ার টিলা কৃষি কাজকে যেভাবে সহজ করছে তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
- পাওয়ার টিলার ব্যবহার করলে কৃষকদের শ্রম বহু অংশে কমে যায়,
- কৃষি কাজের দক্ষতা বৃদ্ধির জন্য পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে,
- অনেক বড় আকারের জমি খুব কম সময়ের মধ্যেই চাষ করা সম্ভব।
৫) সেচ পাম্প
মাটির গভীর থেকে পানি উত্তোলন করে জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে সেচ পাম্প। শুষ্ক মৌসুমে যখন মাটিতে পানির অভাব হয় তখন জলাশয়ের গভীর থেকে পানি তুলে সরাসরি জমিতে পৌঁছে দেওয়া সম্ভব সেচ পাম্প ব্যবহার করে। আধুনিক সেচ পাম্প বিদ্যুৎ এবং ডিজেলের সাহায্যে চলে। তবে কেউ যদি পরিবেশবান্ধব সেচপাম্প ক্রয় করতে চায় সেক্ষেত্রে পরিবেশবান্ধব ও খরচ সাশ্রয়ী সৌরশক্তি দ্বারা চালিত সেচ পাম্প ও ক্রয় করতে পারে। কৃষক তার বাজেটের উপর ভিত্তি করে সেচ পাম্প ক্রয় করতে পারেন, কারণ প্রতিটি মডেলের সেচ পাম্পের পানি সরবরাহের পরিমাণ ভিন্ন ধরনের হয়ে থাকে।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) কৃষি যন্ত্রপাতি কি?
উঃ কৃষিতে ব্যবহৃত যান্ত্রিক কাঠামো এবং ডিভাইসগুলি কে কৃষি যন্ত্রপাতি বলা হয়।
২) কৃষিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
উঃ আধুনিক প্রযুক্তি হিসেবে কৃষিতে রোবট, তাপমাত্রা এবং আর্দ্রতা সেন্সর, বায়বীয় ছবি এবং GPS ইত্যাদি ব্যবহার করা হয়।
৩) কৃষি প্রযুক্তি আমাদের কিভাবে সাহায্য করে?
উঃ যন্ত্রের মাধ্যমে কম সময়ে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষি প্রযুক্তি আমাদের সাহায্য করে থাকে।
শেষ কথা –
আজকের আর্টিকেলে আমরা আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৃষি প্রযুক্তি নিয়ে আপনাদের যে কোন মতামত আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। এবং সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।