প্রযুক্তির গুরুত্ব : আধুনিক প্রযুক্তির ক্ষেত্রসমূহ

আর্টিকেল এর সূচিপত্র

আধুনিক বিশ্বে প্রযুক্তির গুরুত্ব লিখে শেষ করা যাবেনা। পূর্ণ বা সেবা উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত বৈজ্ঞানিক অনুসন্ধানকে’ই প্রযুক্তি বলা হয়ে থাকে। প্রযুক্তি বলতে বোঝায়, বিজ্ঞানের কৌশল, দক্ষতা, পদ্ধতি ও প্রক্রিয়া-সমষ্টি। দৈনন্দিন জীবনকে আরও বেশি সহজ এবং গতিময় করে তোলার জন্য প্রযুক্তির গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। দৈনন্দিন জীবনে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। ই কমার্স, অনলাইন পেমেন্টের মতো ব্যবসায়িক কাজগুলো প্রযুক্তি ছাড়া এখন কোনভাবেই সম্ভব নয়। বর্তমান সমাজের মানুষের টিকে থাকা এবং সামাজিক বিকাশের জন্য ও প্রযুক্তির ভূমিকা রয়েছে। মানব সভ্যতা বিকাশের প্রথম দিক থেকেই প্রযুক্তির বিকাশ শুরু হয়েছে যা বর্তমানেও চলমান। আজকের আর্টিকেল জুড়ে আমরা প্রযুক্তির গুরুত্ব, আধুনিক প্রযুক্তির গুরুত্ব ও সুফল, আধুনিক প্রযুক্তির ক্ষেত্র সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

প্রযুক্তি কি?

মৌলিক সরঞ্জামের বিকাশ বা ব্যবহার হলো প্রযুক্তির সরলতম রূপ। খুব সাধারণভাবে বলতে গেলে, প্রযুক্তি হচ্ছে একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞান। প্রাকৃতিক পরিবেশের সাথে কোন প্রজাতি কেমন ভাবে খাপ খাওয়াতে পারছে এবং পরিবেশের সাথে প্রজাতি কেমন ধরনের ব্যবহার করছে তা নির্ধারিত হয় প্রযুক্তির মাধ্যমে। বিজ্ঞান এবং প্রকৌশল এর আবশ্যিক ফলাফল মানব সমাজে প্রযুক্তি বলে চিহ্নিত হয়। প্রযুক্তি শব্দটি দ্বিতীয় শিল্প বিপ্লবের পর থেকে আধুনিক সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। ১৯৩০ দশক সময় পর্যন্ত প্রযুক্তি কেবলমাত্র ইন্ডাস্ট্রিয়াল শিল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল। যা পরবর্তীতে ক্রমান্বয়ে বিকাশের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে রূপ নিয়েছে।

আধুনিক প্রযুক্তির গুরুত্ব এবং সুফল

তথ্য ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্র, চিকিৎসার ক্ষেত্রসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডা আধুনিক প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। চলুন এক নজরে আধুনিক প্রযুক্তির গুরুত্ব দেখে আসা যাক: 

যোগাযোগ সেবায় প্রযুক্তির গুরুত্ব 

বিশ্বের যেকোনো প্রান্তে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য যোগাযোগ সেবায় প্রযুক্তির গুরুত্ব সর্বাধিক। ইমেইলের মাধ্যমে মনের ভাব আদান-প্রদান, মেসেজ এর মাধ্যমে কথোপকথন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে ফোন করো, ভিডিও কল ইত্যাদি সবই প্রযুক্তির কল্যাণের মাধ্যমেই সাধিত হয়েছে। তাছাড়া যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম হলো স্মার্টফোন, যা প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে। এছাড়াও যোগাযোগের অন্যান্য মাধ্যম: কম্পিউটার, ল্যাপটপ, ডেক্সটপ, ট্যাবলেট ইত্যাদি  অবশ্যই প্রযুক্তির কল্যাণের সুফল।

শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব 

বৈচিত্র্যময় শিক্ষা উপকরণ যেমন: ভিডিও এনিমেশন, ইন্টারেক্টিভ গেমস ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়। এছাড়া শিক্ষকদের শিক্ষকতায় সহায়তা করে প্রযুক্তি এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষা কার্যেও প্রযুক্তি সাহায্য গ্রহণ করা হয়। তবে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি তখনই সর্বাধিক সাহায্য করতে পারে যখন এখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়।

স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব 

স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম হলো: মেডিকেল ইমেজিং। মেডিক্যাল ইমেজিং এর মধ্যে রয়েছে: এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান ইত্যাদি। স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তির অন্যান্য উপকরণগুলো হলো: টেলিমেডিসিন, ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড, মোবাইল হেলথ অ্যাপস, ফিটনেস ট্র্যাকার, স্মার্ট ওয়াচ এর মাধ্যমে হার্টবিট, ওয়াক টাইম ইত্যাদি দেখা। এছাড়া চিকিৎসার মান উন্নয়ন করতে, দূরবর্তী এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে, নতুন ঔষধ ও চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। সর্বোপরি চিকিৎসা খরচ কমাতেও প্রযুক্তি ব্যবহার করা হয়।

বিনোদন ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব

ঘরে বসে পৃথিবী যে কোন স্থানের সিনেমা, টিভি সিরিজ, গান, ভিডিও ইত্যাদি দেখার জন্য প্রযুক্তি ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কমিউনিটি কোনভাবে প্রযুক্তির সহায়তা ছাড়া চলতে পারে না। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক বিনোদনের প্ল্যাটফর্ম গুলো প্রযুক্তির সাহায্য ছাড়া একেবারেই অচল। বিনোদন জগতের অন্যতম উপকরণ গুলো হলো ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ইত্যাদি, যা প্রযুক্তির কল্যাণেই সাধিত হয়।

ব্যবসা ক্ষেত্র প্রযুক্তির গুরুত্ব

ব্যবসায়িক বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য, তথ্যের সহজ প্রবেশ অধিকার নিশ্চিত করার জন্য, গ্রাহকের সাথে প্রাপকের সম্পর্ক উন্নয়ন করার জন্য, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য, নতুন ব্যবসায়িক মডেল তৈরির জন্য প্রযুক্তির সর্বাধিক গুরুত্ব রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্লক চেইন ব্যবহার করে নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা সম্ভব।

আধুনিক প্রযুক্তির সুফল

মানব সভ্যতার প্রতিটি স্তরেই প্রযুক্তি সুফল বিদ্যমান রয়েছে। আধুনিক প্রযুক্তির সুফল গুলো হল: 

  • দক্ষতা বৃদ্ধি
  • তাৎক্ষণিক যোগাযোগ
  • সহজতর জীবনযাপনের সুযোগ
  • সময় সাশ্রয়ী
  • তথ্যের প্রাপ্যতা
  • মানবসম্পদের উন্নয়ন
  • অপচয় রোধ।

আধুনিক প্রযুক্তির ক্ষেত্রসমূহ

আধুনিক বিশ্বের সম্পূর্ণ রূপে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। চার পাশের যে কোন উন্নয়নের সাথে প্রযুক্তির ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে আছে। বর্ধমানের প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে যা মানব সভ্যতার ক্রমাগত বিকাশ নিশ্চিত করছে। তুলুন এক নজরে আধুনিক প্রযুক্তির ক্ষেত্র সমূহ দেখে আসা যাক: 

  • রাসায়নিক প্রযুক্তি
  • পরিবেশগত প্রযুক্তি
  • জৈব প্রযুক্তি
  • প্রকৌশল প্রযুক্তি
  • ভৌগোলিক তথ্য ব্যবস্থা
  • তথ্য প্রযুক্তি
  • মাইক্রো প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তি
  • এরোস্পেস প্রযুক্তি
  • কৃষি প্রযুক্তি 
  • যাতায়াত প্রযুক্তি 
  • নির্মাণ প্রযুক্তি 
  • উৎপাদন প্রযুক্তি
  • নৌ প্রযুক্তি
  • রাসায়নিক প্রযুক্তি
  • পরিবেশগত প্রযুক্তি।

FAQ

১) নতুন প্রযুক্তির গুরুত্ব কি?

উঃ নতুন প্রযুক্তির গুরুত্বগুলো হল: দক্ষতা বৃদ্ধি, তাৎক্ষণিক যোগাযোগ, সহজতর জীবনযাপনের সুযোগ, সময় সাশ্রয়ী, তথ্যের প্রাপ্যতা, মানবসম্পদের উন্নয়ন।

২) মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব?

উঃ প্রত্যেকটি কাজে কয়েক গুণ সুবিধা বাড়িয়ে তুলতে, জীবনকে আরামদায়ক এবং আনন্দময় করে গড়ে তোলার জন্য প্রযুক্তির প্রভাব রয়েছে।

৩) প্রযুক্তির খারাপ দিক গুলো কি কি?

উঃ অযথা সময় নষ্ট হয়, অপরাধ প্রবণতা বাড়ে, হ্যাকার দ্বারা বিভিন্ন তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা, যুব সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে।

শেষ কথা

বর্তমান আধুনিক সভ্যতায় আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায় প্রযুক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করছে। প্রযুক্তি ছাড়া আমরা একটি দিন এখন কল্পনা করতে পারি না। আজকের আর্টিকেলে আমরা প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। যারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়েছেন তারা উপকৃত হয়েছেন বলে আশা রাখি। সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com