সাইট নেম একটি ওয়েবসাইটের জন্য সুন্দরতম এবং গুরুত্বপূর্ণ বিষয়। Google প্রতিটি Search Result এর শীর্ষে আপনার সাইটের আইকন বা ফেভিকনের পাশে “সাইটের নাম” নামে একটি নতুন ফিচার রেখেছে। এটি আপনার ওয়েবসাইটের সকল পাতার জন্য একই থাকে, যা Search Result এ প্রদর্শিত হয়। এটি গুগল সাইট নেম হিসাবে পরিচিত।
Google এর “সাইট নেম” কি?
গুগল Site Name একটি ওয়েবসাইটের জন্য গুগল সার্চ লিস্টে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন google এ কোন শব্দ লিখে সার্চ করি। তখন গুগল আমাদের সামনে কাঙ্খিত তথ্যটি যে সকল ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে উপস্থিত করে। সে ক্ষেত্রে দেখা যায় গুগল সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের শিরোনাম থাকে।
ঠিক সেই শিরোনামের উপরে আমাদের সার্চ করা শব্দ অনুযায়ী যে সকল ওয়েবসাইট থেকে তথ্যগুলো প্রদর্শন করা হয়েছে, সে সকল ওয়েবসাইটের নাম দেখানো হয়। সার্চ লিস্টে ওয়েবসাইটের সেই নামকে সাইট নেম বলে। এটাকে গুগল সাইট নাম ও বলা হয়ে থাকে। যেমন ধরুন, আপনার ওয়েবসাইটের ঠিকানা "pathokbd.com" দিয়ে শেষ হলে, আপনার সাইটের নাম হবে " pathokbd.com "। কিন্তু যখন আপনি গুগলকে বলবেন আপনার সাইট নেম এটি নয়। তখন সে আপনার দেয়া তথ্যের ভিত্তিতে নতুন নাম আপডেট করবে।
সাইট নেম আপডেট হয় না কেন?
সাইটের নাম আপডেট করা খুবই সহজ একটি কাজ। আমরা অনেকেই ভাবি আমাদের ওয়েবসাইটের এসইও ঠিক মতো করতে পারিনি বলে সাইট নেম google এর সার্চ লিস্টে দেখানো হচ্ছে না, আসলেই তাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনার প্রতিটি কনটেন্ট গুগলে ইনডেক্স হলেও Site Name কেন পরিবর্তন সম্ভব হচ্ছে না?
এর প্রধান কারণ হতে পারে গুগল কে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে কিংবা ওয়েবসাইটের শিরোনাম সম্পর্কে কোন তথ্য দিয়ে নিশ্চিত করেননি। যখন আপনি গুগলকে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটি ওয়েবসাইট স্ট্রাকচার ডাটা কিংবা আপনার ওয়েবসাইটের মূল পাতা সম্পর্কে তথ্য প্রদান করবেন তখন গুগল সেটি আপডেট করে দেবে।
কিভাবে একটি সাইটের নাম নির্বাচন করবেন?
Google সাধারণত 5 শব্দের বেশি বা 32 অক্ষরের বেশি কোনো সাইটের নাম প্রদর্শন করবে না। যত খাটো নাম ব্যবহার করা যায় তত ভালো। নাম নির্বাচনের ক্ষেত্রে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।
ইউনিক নাম নির্বাচনঃ
প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটি ইউনিক নাম নির্বাচন করতে হবে। যাতে সেই নামটির মাধ্যমে গুগল আপনাকে খুব সহজে চিহ্নিত করতে পারে। একই নামে অনেক ওয়েবসাইট থাকলে, তখন গুগল সার্চ করা তথ্য অনুযায়ী মানুষের সামনে আপনার ওয়েবসাইট প্রদর্শন করতে ব্যর্থ হবে। তাই প্রথমে অবশ্যই আপনাকে একটি ইউনিক ওয়েবসাইটের নাম নির্বাচন করতে হবে।
সহজে বোধগম্য নাম নির্বাচনঃ
আপনার ওয়েবসাইটের জন্য সহজ এবং কমন একটি নাম ব্যবহার করুন। যা মানুষ খুব সহজেই খুঁজে পায়। এমন কোন কঠিন নাম ব্যবহার করবেন না, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ লিস্টে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে।
জেনেরিক নাম ব্যবহার করা এড়িয়ে চলুনঃ
একটি ওয়েবসাইটের সাইট নেম হওয়া চাই ছোট এবং সংক্ষেপ। কিন্তু যখন আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম নির্বাচন করবেন। যেমন ধরুন “বাংলাদেশের নাম্বার ওয়ান শিক্ষা বিষয়ক ওয়েবসাইট” এটি একটি সাইট নেম। গুগল কখনোই আপনার এই নামটিকে সাইট নেম হিসেবে নির্বাচন করবে না। আপনাকে নির্বাচন করতে হবে। যেমন “পাঠক বিডি” কিংবা শুধু পাঠক ইত্যাদি ধরনের নাম।
হোম পেজের সাথে মিল রাখুনঃ
সাইট নামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার হোম পেজ। আপনার ওয়েবসাইটের জন্য হোমপেজটি যে নামে নির্বাচন করে রেখেছেন সেটি দিন। অথবা আপনার হোমপেইজ যে নামে রয়েছে সে নামে Site Name দিন। অবশ্যই গুগল সার্চ লিস্টে সাইট নেম হিসেবে আপনার হোম পেজের নামটি কে প্রাধান্য দিবেন। কারণ গুগল কর্তৃক সাজেশন দেওয়া হয় যে, আপনি অবশ্যই আপনার হোম পেজের নামটি সাইট নেম হিসেবে নির্বাচন করবেন।
মূল নাম ব্যতীত আরেকটি নাম ব্যবহারঃ
আপনার ওয়েবসাইটের মূল যে নামটি রয়েছে সে নামটি ব্যতীত আরো একটি অল্টারনেটিভ বা বিকল্প নাম ব্যবহার করতে পারেন। যে নামটি আপনার ওয়েবসাইটের মূল নামটি কে প্রতিনিধিত্ব করে। সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের প্রাথমিক নাম বা মূল নামটি যদি Google Site Name হিসাবে নির্বাচন করতে ব্যর্থ হয়। তাহলে আপনার বিকল্প যে নামটি থাকবে সেটি গ্রহণ করতে পারে।
কিভাবে সাইট নেম আপডেট করব?
গুগল সার্চ লিস্টে আপনার ওয়েবসাইটের Site Name বা শিরোনামটি পরিবর্তন করা খুবই সহজ। এর জন্য আপনাকে নিচের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে google এর সার্চ লিস্টে আপনার ওয়েবসাইটের সাইট নেম পরিবর্তন বা আপডেট করতে পারেন।
| ফটোম্যাথ কি? PhotoMath কীভাবে কাজ করে? এর ব্যবহার সহ বিস্তারিত |
সাইট নেম আপডেট করার জন্য নিচের দেওয়া কোডটি ব্যবহার করে সাইট নেম পরিবর্তন করবো।
<script type="application/ld+json">
{
"@context" : "http://schema.org",
"@type" : "WebSite",
"name" : "পাঠক বিডি",
"alternateName" : "John the Baker",
"url" : "https://example.com/"
}
</script>
উপরে থাকা কোডটির প্রতি লক্ষ্য করুন। যেখানে দেখতে পাচ্ছেন "name":"পাঠক বিডি", সেখানে ডাবল কোটেশন (" ") এর মধ্যে পাঠক বিডি নামের জায়গায় আপনার ওয়েবসাইটের টাইটেল বা শিরোনাম ব্যবহার করুন। যা আপনার সাইটের সাইট নাম হিসেবে পরিচিত হবে। তারপর "alternateName" : "Pathok BD", এর মধ্যে "Pathok BD" এর পরিবর্তে আপনার ওয়েবসাইটের জন্য একটি বিকল্প নাম নির্বাচন করুন। যা আপনার ওয়েবসাইটের মূল নামকে প্রতিনিধিত্ব করবে। সর্বশেষ "url" : "https://example.com/" এর এখানে আপনি আপনার ওয়েবসাইটের URL লিখুন। বাকি সবকিছু ঠিক থাকবে। সবকিছু ঠিক মতো লিখার পর কোডটি কপি করুন।
Google এ আপনার সাইটের নাম কীভাবে কাস্টমাইজ করবেন?
এখন চলুন আমরা এই কোডটি ব্যবহার করে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Theme Editor এ পেস্ট করে আপডেট করে নেই। এর জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে Appearance অপশনটি খুঁজে বের করুন। সেখানে মাউস হোভার করলে Theme File Editor দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করুন। সেখান থেকে আপনি Theme Header নামে ফাংশনটি খুজে বের করুন। তারপর Head Tag এর মধ্যে আপনি আপনার তথ্য দিয়ে সাজানো কপি করা কোডটি পেস্ট করে দিন।
<script type="application/ld+json">
{
"@context" : "http://schema.org",
"@type" : "WebSite",
"name" : "পাঠক বিডি",
"alternateName" : "Pathok BD",
"url" : "https://example.com/"
}
</script>
সর্বশেষ আপডেট ফাইলে ক্লিক করে কোডটি আপডেট করে দিন।
সার্চ কনসোল ভেরিফাইঃ
আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে যুক্ত না থাকলে সেখানে সাবমিট করে ভেরিফাই করুন। যদি পূর্বে সার্চ কনসোলে সাইট ভেরিফাই করা থাকে তাহলে হোমপেইজটি ইনডেক্স রিকুয়েষ্ট করুন। যার ফলে গুগল আপনার সাইটটি আবার রিভিউ করবে এবং সাইট নাম পরিবর্তন করবে।
সতর্কতাঃ
আপনার ওয়েবসাইটের নাম, ট্যাগ, মেটা ডেসক্রিপন ও হেডার টেক্সট অবশ্যই ঠিকঠাক থাকতে হবে। সবকিছু ঠিক থাকলে গুগল অবশ্যই আপনার Site Name পরিবর্তন করে দিবে।
পরিশেষে বলে রাখি, আমাদের পাঠক বিডি ওয়েবসাইটে ঠিক একইভাবে Schema Markup করে সাইট নেম যুক্ত করা হয়েছে। বলাবাহুল্য যে সাইট নাম আপডেট হইতে প্রায় তিন সপ্তাহের মতো সময় লেগেছিল। মাঝে মধ্যে আরো দ্রুত হয়ে যায়। তাই সাইট নেম আপডেট করার পর ধৈর্য সহকারে কয়েক সপ্তাহ অপেক্ষা করুন। একটি সময় দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের সাইট নেম পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি আপনার ওয়েবসাইটের নাম এখন খুব সুন্দরভাবে গুগল সার্চ রেজাল্টে দেখা যাবে।
আশা করি গুগল সাইট নেম নিয়ে আজকের আর্টিকেলটি ভালো লেগেছে। এই ধরনের বিভিন্ন আর্টিকেল ও তথ্য পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাঠক বিডি’র পাঠক হয়ে সাথে’ই থাকুন। ধন্যবাদ আপনাকে।
খুব উপকৃত হইলাম ভাই
Thank you dear
Thank you so much
Thank you