আবেদন পত্র লেখার নিয়ম জানা থাকা আবশ্যক। আমাদের প্রয়োজনে অনেক সময় আবেদন পত্র লিখতে হয়। আবেদন পত্র এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা লিখার নিয়ম আমাদের সকলের জেনে রাখা উচিত। এটি আপনার ছাত্র জীবন থেকে কর্ম জীবন পর্যন্ত দরকার হয়ে থাকে। কিন্তু অনেকেই এই আবেদন পত্র লিখার সঠিক কাঠামো সম্পর্কে অবগত নন। আবেদন পত্র লেখার সময় আমাদের অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাই আমাদের একটু বাড়তি সতর্কতা অবল্বন করতে হয়। আর আপনি যদি আবেদন পত্র লেখার নিয়ম না জেনে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য। তাহলে জেনে নেয়া যাক আবেদন পত্র কি এবং এটি লেখার কিছু নিয়ম।
আবেদন পত্র কি?
দরখাস্ত বা আবেদন পত্র হলো- যা দ্বারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে পত্রের মাধ্যমে আবেদন করা হয়। এটি একটি লিখিত বিবৃতি যা দিয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো বিষয়ে অনুরোধ করা হয়। আবেদন পত্রকে দরখাস্ত ও বলা হয়ে থাকে। এই দরখাস্ত একটি Formal বা আনুষ্ঠানিক পত্র হিসেবে বিবেচিত। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে দরখাস্ত করে থাকে। ছাত্র-ছাত্রী জরিমানা মওকুফ, ছুটি, বিনা বেতনে অধ্যায়ন ইত্যাদি বিষয় আবেদন করে। অফিস কর্মচারী ছুটির জন্য আবেদন করে থাকে। এছাড়া চাকরির জন্য অনেকের আবেদন পত্র লিখতে হয়। আবেদন পত্র লিখার কিছু নিয়ম আছে। যা ছাড়া সঠিক ভাবে দরখাস্ত লিখা হয়না।
পাবলিক স্পিকিং স্কিল বৃদ্ধির জন্য কার্যকরী কিছু টিপস |
বিভিন্ন ক্ষেত্রে আবেদন লিখতে হয়। যেমনঃ
- স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র
- অনুপুস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন পত্র
- জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
- ছাড়পত্রের জন্য আবেদন পত্র
- অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
- কর্মক্ষেত্রে ছুটির জন্য আবেদন পত্র
- নিয়োগকৃত পদের জন্য আবেদন পত্র
আবেদন পত্র লেখার নিয়মঃ
আবেদন পত্র লেখার নিয়ম এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জড়িত থাকে। আবেদন পত্র লেখার সময় যে সকল বিষয় বিবেচনা করা উচিতঃ
উদ্দেশ্যঃ
আবেদন পত্রটি একটি উদ্দেশ্য বহন করে। তাই পত্রের উদ্দেশ্যটি পরিষ্কার ভাবে উল্লেখ্য করতে হবে। আপনি কোন পদে আবেদন করতে চান বা কেনো আবেদন করছেন তা উল্লেখ্য করুন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে আপনি কি বিষয়ে পত্রটি লিখছেন তা উপস্থাপন করুন। পত্রটি এমন ভাবে লিখুন যাতে আপনার উদ্দেশ্য সহজেই প্রকাশ পায়।
যোগ্যতাঃ
চাকরির ক্ষেত্রে আবেদন পত্র লিখতে হলে আপনার যোগ্যতা সুন্দর ভাবে উপস্থাপন করুন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ্য করতে হবে। সাথে আপনার পেশার অভিজ্ঞতা গুলোকেও উল্লেখ্য করতে হবে। অভিজ্ঞতা নির্দেশ করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রয়োজন হলে তা উল্লেখ্য করতে হবে।
আগ্রহঃ
চাকরির ক্ষেত্রে আপনি কেনো প্রতিষ্ঠানটির এই পদে কাজ করতে অগ্রহী তা উল্লেখ্য করতে হবে। প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে আপনার আগ্রহের মিল গুলো প্রকাশ করুন।
ছাত্রজীবনে ইনকাম করার সহজ ১০ টি উপায় |
সম্পর্কিত তথ্যঃ
আপনার আবেদন পত্রের সাথে যদি কোনো প্রাসঙ্গিক তথ্য প্রয়োজন হয় তা তুলে ধরুন। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট বা যেকোনো নথিপত্র প্রয়োজন হতে পারে। প্রতিষ্ঠান থেকে চাওয়া সকল তথ্য নির্ভুল ভাবে সংযুক্ত করুন।
আবেদন পত্রের সাধারণ গঠন নিম্নরূপঃ
তারিখঃ
আবেদন পত্রের শুরুতে তারিখ উল্লেখ্য করতে হয়। তারিখ বাম পাশে লিখতে হয়। অনেকেই তারিখ লিখতে ভুলে যায়। বিশেষ করে শিক্ষার্থীরা এই ভুল বেশী করে থাকে। তাই প্রথমে’ই তারিখ দিয়ে লেখা শুরু করুন এবং ভুল করা থেকে বিরত থাকুন।
প্রাপকঃ
প্রাপক বা কর্তৃপক্ষ হলো সেই ব্যক্তি যার কাছে আপনি আবেদন পত্র পাঠাবেন। আপনার প্রাপক মূলত কোন ব্যক্তি তা ভালো করে জেনে নিন। সেই অনুযায়ী প্রাপকের নাম, ঠিকানা উল্লেখ্য করুন। সাথে তার পদবি উল্লেখ্য করতে ভুলবেন না। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকলে স্কুল/কলেজের প্রধান বরাবর আবেদন পত্র লিখতে হবে।
বিষয়ঃ
আবেদন পত্রের বিষয় বস্তু সব থেকে বেশী গুরুত্বপূর্ণ। বিষয়টি সব সময় সংক্ষেপে লিখুন। বিষয়টি মূল শব্দ দিয়ে সুন্দর করে উল্লেখ্য করুন। যাতে আপনার লিখা আবেদন পত্রটি কি নিয়ে তা সহজে অনুধাবন করা যায়।
প্রস্তাবনাঃ
আবেদন পত্রের প্রস্তাবনা করতে কর্তৃপক্ষকে সম্ভাষণ করুন। মহাদয়, জনাব, মহাশয়, স্যার/ম্যাডাম ইত্যাদি প্রয়োজন অনুসারে ব্যবহার করুন।
মূল অংশঃ
এখানে আপনার বিষয় সংক্রান্ত নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত ভাবে গঠন মূলক বর্ণনা করুন। আপনার বক্তব্য ফুটিয়ে তুলুন স্পষ্ট করে। এই অংশে অযাচিত বা অপ্রাসঙ্গিক কিছু লিখা থেকে বিরত থাকুন। আপনার যোগ্যতা, অভিজ্ঞতা প্রয়োজন মতো সাজিয়ে লিখুন।
উপসংহারঃ
এখানে আপনার আবেদন পত্রের বিষয় আবার সংক্ষিপ্ত ভাবে উল্লেখ্য করুন। পরিশেষে কর্তৃপক্ষের কাছে আপনার ধন্যবাদ প্রকাশ করুন।
আবেদন পত্র লেখার নিয়ম এর মধ্যে যে সকল বিষয়গুলি মনে রাখা উচিতঃ
আপনি যে ধরনের আবেদন পত্রই লিখুন। লিখার সময় নিচের বিষয় গুলো সর্বদা অনুসন করে লিখতে হয়।
আর্টিকেল লেখার নিয়ম – বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার সেরা ১০ টি নিয়ম |
সঠিক ভূমিকাঃ
আবেদন পত্রটি প্রাপকের কাছে উপযুক্ত ভূমিকায় লিখা হয়েছে কি না তা ভালো ভাবে নিশ্চিত করুন। আপনি যদি চাকরির জন্য আবেদন করে থাকেন তাহলে “নিয়োগ কর্তার নামের প্রতি”লেখা উচিত।
স্পষ্ট ও সংক্ষেপিতঃ
আমাদের মনে রাখতে হবে আবেদন পত্র বা দরখাস্ত আনুষ্ঠানিক পত্র। তাই এটি সংক্ষেপিত হতে হবে। এখানে শুধু মূল বক্তব্য লিখতে হবে। অতিরিক্ত তথ্য বা অপ্রয়োজনীয় লেখায় পরিপূর্ণ করা যাবে না।
সঠিক বানান ও ব্যাকরণঃ
আবেদন পত্রে সঠিক বানান অবশ্যই নিশ্চিত করতে হবে। কোনো ক্রমেই ভুল বানান গ্রহনযোগ্য নয়। ব্যাকরণের ক্ষেত্রেও আমাদের সতর্ক হতে হবে। নির্ভুল ব্যাকরণ দিয়ে পত্রটি লিখতে হবে। সাবলিল ভাষায় পত্র লিখুন।
শব্দ চয়নঃ
শব্দ নির্বাচন করা পত্র লিখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ন বিষয়। শব্দ নির্বাচন করতে আমাদের মনোযোগী হতে হবে। পত্রের বিষয়ের সাথে সামাঞ্জস্য রেখে শব্দ চয়ন করুন। উন্নত শব্দ ব্যবহারের ফলে আপনার পত্রটি হয়ে উঠে আকর্ষনীয়।
সঠিক টাইপিংঃ
আবেদন পত্রটি টাইপিং করার প্রয়োজন হলে তা নির্ভুল ভাবে টাইপ করার চেষ্টা করুন। টাইপ শেষে যাচাই করুন কোনো ভুল রয়েছে কিনা। কারণ একটি আবেদন পত্র আপনার জীবনের পরিস্থিতির পরির্তন ঘটাতে পারে।
আবেদন পত্র লেখার নিয়ম মেনে আবেদন পত্র লিখুন। আবেদন পত্রটি সব সময় আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্য। যা অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা নির্ভুল ভাবে উল্লেখ্য করুন। আপনি যদি সঠিক ভাবে আবেদন পত্র লেখার নিয়ম আয়ত্বে আনতে পারেন। তবে যেকোনো প্রকার আবেদন লিখতে আপনি সক্ষম হবেন। নিয়ম মেনে আবেদন পত্র লিখতে হবে। কেননা নিদির্ষ্ট নিয়মাবলী অনুসরণ না করলে আবেদন পত্রটি অকার্যকর বা বাতিল হিসেবে গণ্য হয়ে যেতে পারে।
আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার ব্যবহৃত সোশ্যাল মিডিয়া গুলোতে। এ ধরনের বিভিন্ন তথ্য পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাঠক বিডির পাঠক হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।
খুব সুন্দর ভাবে লিখেছেন, ধন্যবাদ। শুকরিয়া।
আজকাল তো অনেকে নিয়মই জানেনা।
ধন্যবাদ, গুছিয়ে লিখার জন্য। উপকৃত হলাম।